ডিউক ম্যানশনের চেনা মাস্টার বেডরুমে সকালের নরম আলো এসে পড়েছে। দীর্ঘ পাঁচ মাসের নিবিড় যত্নে মিহিরিমা এখন অনেকটাই সুস্থ। বিছানায় হেলান দিয়ে বসে ছিল সে, তার নয় মাসের স্ফীত গর্ভ এখন এক নতুন প্রাণের পূর্ণতায় ভরা। ইউভান তার পাশে হাঁটু মুড়ে বসে একহাতে মিহিরিমার কোমর চেপে ধরে অন্যহাতে পরম যত্নে তার পেটের ওপর ভালোবাসার আলতো স্পর্শ এঁকে দিচ্ছিল।
"ইউভান... আহ্!" হঠাৎ মিহিরিমার কণ্ঠ থেকে এক তীব্র যন্ত্রণার আর্তনাদ বের হয়ে এলো। তার হাত শক্ত হয়ে চেপে ধরল ইউভানের চওড়া কাঁধ।



Write a comment ...