
পরদিন ভোরে জানালার ফাঁক গলে সূর্যের মিষ্টি আলো বিছানায় আসতেই মিহিরিমার ঘুম ভেঙে গেল। সে পাশে হাত বাড়াতেই এক তীব্র খালি অনুভূতি পেয়ে চট করে চোখ খুলল। পাশটা খালি, কম্বলটা একপাশে সড়ানো!
মিহিরিমার বুকটা মুহূর্তের মধ্যে আতঙ্কে ছ্যাঁৎ করে উঠল! ইউভান তাকে ছেড়ে চলে গেল?! অতীতের সেই পুরনো তাড়া করা আতঙ্কগুলো যেন এক লহমায় আবার তার মাথায় চেপে বসল। সে ধড়ফড় করে বিছানা থেকে উঠে দাঁড়াল, হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হতে লাগল।



Write a comment ...