73

Drugs

" বেবী আমি আর ইসা একটি পার্টি তে এসেছি। বাড়িতে ফারহান এসেছে রেস্ট করছে। তাই আজ ম্যানশন এ না ফিরলেও চলবে ! "

লারার ন্যাকা ভঙ্গিতে কথার উত্তরে ইউভান নির্লিপ্ত গলায় বলল, অলরাইট!

ফোন টা কেটেই ফোন টা সিটের সাইডে রাখল সে। ক্লান্ত দেহ এলিয়ে দিতেই  ড্রাইভিং সিট এ বসে সমস্ত টাই খেয়াল করল ।

" স্যার তবে কি আজ রাতে ফার্ম হাউসে থাকবেন ?"

ডেভিড সামান্য চিন্তিত গলায় বলল।

" Who the fuck is she? Why she is ordering me what to do David!"

ইউভান এর গাঢ় কণ্ঠে হিসহিস করে কথা বলার ধরনে ডেভিড এর কপালে ঘাম জমল। সেই আগের ইউভান ডিউক আন্ডার ওয়ার্ল এর ওয়ান্টেড মাফিয়া কিং অথচ দুনিয়ার সামনে বিলিনিয়ার  বিজনেস ম্যান। যার সামান্য ইশারায় কারোর ক্ষমতা নেই দ্বিতীয় কোনো প্রতিউত্তর করার। স্মৃতি শক্তি হারানোর পর মানুষটা কেমন বেখেয়ালে হয়ে থাকে। কালো জগৎ থেকেও দূরে চলে এসেছে তিনি। কিন্তু এই কন্ঠ এই রোষ যেনো তার আগের সত্ত্বার প্রতিফলন বলে মনে হলো ডেভিড এর। যে নিজের জীবনে কারোর দখলদারি পছন্দ করে না। কেবল একজন ছাড়া।

ডেভিড দ্রুত গাড়ি ঘোরাল ডিউক ম্যানশন এর দিকে।

ইউভান জানালার বাইরে তাকিয়ে আছে। তার চোয়াল শক্ত। আঙুলের গাঁট লাল হয়ে উঠেছে অজান্তেই। তার মাথার ভেতরে অনেক কিছু কাজ করছে। তার অসুস্থতার জন্য তার বিজনেস এর সমস্ত দায়িত্ব রেহান কে দিয়েছিল সে কিন্তু, হঠাৎ তার কিছু একটা ঠিক লাগছে না।

ডেভিড রিয়ার ভিউ মিররে একবার তাকিয়ে সাবধানে বলল,

"স্যার... সব ঠিক তো?"

কোনো উত্তর এল না।

কয়েক মুহূর্ত পরে ইউভান ধীরস্বরে বলল,

"আজ সারাদিন কেমন যেন অস্থির লাগছে। চোখের সামনে বার বার ঝাপসা হয়ে আসছিল"

ডেভিডের বুক ধক করে উঠল।ওষুধ!

হঠাৎই তার মনে পড়ল।আজ সকালে ব্যস্ততার মধ্যে সে ইউভানের নিয়মিত ওষুধটা দিতে ভুলে গেছে।

স্টিয়ারিং শক্ত করে ধরল সে।

"না... আজই ভুলটা হওয়ার ছিল?"

তার মনে পড়ে গেল ডাক্তারের সতর্কবাণী—

"যদি কোনোদিন ওষুধ মিস হয়, মিস্টার ডিউকের দমিয়ে রাখা আবেগ, রাগ আর পুরোনো ব্যক্তিত্ব ফিরে আসতে পারে। তখন তাকে উত্তেজিত হতে দেবেন না।"

ডেভিডের কপালে ঠান্ডা ঘাম জমল।

ইউভান হঠাৎ বলল,

"ডেভিড।"

"জি, স্যার?"

"ফারহান কবে ফিরল?"

"আজ বিকেলে।"

"হুম..."

এরপর আবার নীরবতা।

কিন্তু অদ্ভুতভাবে ইউভানের বুকের ভেতর অস্থিরতা আরও বাড়তে লাগল।

ডেভিডের ফোনে ম্যানশনের এক স্টাফের কল ভেসে উঠল।

সে রিসিভ করতেই ওপাশ থেকে কাঁপা কণ্ঠ—

"স্যার... প্লিজ তাড়াতাড়ি আসুন... ইয়াং মাস্টারের ফ্লোরে..."

লাইনটা হঠাৎ কেটে গেল।

"হ্যালো?... হ্যালো!"

ডেভিডের মুখের রঙ বদলে গেল।

"কি হয়েছে?"

ইউভানের কণ্ঠ এবার বরফের মতো ঠান্ডা।

ডেভিড কয়েক সেকেন্ড দ্বিধা করে বলল,

"মনে হচ্ছে... ম্যানশনে কোনো সমস্যা হয়েছে।"

ইউভান একটিও শব্দ করল না।

শুধু বলল—

"Drive faster."

ডেভিড অ্যাক্সিলারেটরে চাপ দিতেই কালো গাড়িটা রাতের অন্ধকার চিরে ঝড়ের বেগে ডিউক ম্যানশনের দিকে ছুটে গেল।

ইউভান লিভিং রুমে পা রাখতেই একটি ভারী কাঁচের ফুলদানি ভেঙে পড়ার বিকট শব্দে পুরো করিডোর কেঁপে উঠল। ইউভান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। স্টাফ রা ভয়ে গুটি মেরে দাঁড়িয়ে আছে। ডেভিড নিজেও ইউভান এর পেছনে হন্ত দন্ত হয়ে তাকে অনুসরণ করল।

" Please help meeee!!"

ফারহান এর রুম থেকে একটি নারী কন্ঠ পেয়ে ইউভান এর হাতের মুঠো শক্ত হয়ে এলো। ডেভিড কোনো কথা না বলেই চাবির দাড়া তার দরজা খুলতেই সামনের দৃশ্য দেখে দুজনেই যেনো থমকে গেল এমনকি কি ওপর পাশে ফারহান নিজেও হতভম্ব হয়ে গেল। ইউভান এর দৃষ্টি মারিয়ার ওপর ওপর পড়ল । চুল এলোমেলো  ধস্তা ধস্তির চিহ্ন। উপরের অংশ অনেকটাই ছিঁড়ে উপুরে অন্তর্বাস পরিহিত বক্ষ স্পষ্ট হয়ে এসেছে। মুহূর্তেই ইউভান এর রাগে চোয়াল শক্ত হয়ে এলো। কপালে শিরা উপশিরা ফুটে উঠল।

আর কয়েক কদম দূরে দাঁড়িয়ে ফারহান। মুখে কোনো অনুশোচনা নেই, বরং বিরক্তি।

"আংকেল তুমি যেটা ভাবছ—"

কথা শেষ করার সুযোগ পেল না সে।

ইউভান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল।

ঘরের ভেতর এমন নীরবতা নেমে এলো যে সবার নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে।

ডেভিড বুঝতে পারল—পরিস্থিতি ভয়ঙ্কর দিকে যাচ্ছে।

"Boss..."

ইউভান কোনো উত্তর দিল না। সে ফারহান এর গলা শক্ত করে চেপে হিংস্র গলায় বলল, how dare you to touch her. How? I touch her with your dirty hands.

ডেভিড বহু বছর পর সেই পুরোনো ইউভান ডিউককে দেখল—যে মানুষটাকে একসময় আন্ডারওয়ার্ল্ড ভয় পেত।

ফারহান নিজেকে ছাড়ানোর চেষ্টা করল।

"আংকেল... তুমি ভুল  ভাবছো—"

"Silence."

একটি মাত্র শব্দ।কিন্তু শব্দটার ভারে যেন পুরো ঘরের পরিবেশ যেনো জমে গেল।

ইউভানের দৃষ্টি একবার মারিয়ার দিকে গেল।

সে কাঁপছে।চোখে স্পষ্ট আতঙ্ক।

সেই দৃশ্যটা যেন ইউভানের ভেতরের সমস্ত সংযম ভেঙে দিল। তার হৃদয়ে অদ্ভুত ব্যথা অনুভব করল সে।

ডেভিড দ্রুত সামনে এগিয়ে এল। "Boss... প্লিজ। সবাই দেখছে।"

ইউভানের চোয়াল শক্ত হয়ে রইল।

কয়েক সেকেন্ড পরে সে ধীরে ধীরে ফারহানকে ছেড়ে দিল।

ফারহান কাশতে কাশতে মেঝেতে বসে পড়ল।

ইউভান তার দিকে আর একবারও তাকাল না।

সে নিজের কোট খুলে মারিয়ার দিকে বাড়িয়ে দিল।

"এটা পরে নাও।"  কিন্তু মারিয়ার মনোবল ভেঙে পড়েছে। আজকের ইউভান এর এই পদক্ষেপ টাও তার বিরক্তিকর লাগল। সে কোনো দিকে না তাকিয়ে চোখের জল নিয়ে ছুটে বেরিয়ে গেল রুম  থেকে। ইউভান সহ্ সকলকে আশ্চর্য করে। 

করিডোরে তার দ্রুত পায়ের শব্দ মিলিয়ে যেতেই ঘরের ভেতরের নীরবতা আরও ভারী হয়ে উঠল।

ইউভানের হাতে এখনও নিজের কোট।

সে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল।

তারপর ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকাল ফারহানের দিকে।

চোখে আর কোনো আবেগ নেই।শুধু বরফশীতল দৃষ্টি।

"ডেভিড।"

"জি, বস।"

"ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নাও।"

ফারহান রাগে দাঁত চেপে বলল,

"আংকেল, তুমি আমার কথা একবারও শুনলে না!"

ইউভান ধীরে ধীরে তার দিকে তাকাল।

"তোমার ব্যাখ্যা পরে শুনব।"

একটু থেমে নিচু গলায় যোগ করল,

"কিন্তু আজ থেকে আমার অনুমতি ছাড়া তুমি এই বাড়ির কোনো স্টাফের কাছেও যাবে না।"

ডেভিড গার্ডদের ইশারা করতেই তারা এগিয়ে এল।

ফারহান অবিশ্বাসের চোখে ইউভানের দিকে তাকিয়ে রইল।

"তুমি... আমাকে বিশ্বাস করছ না ওই মেয়েটাকে ?"

ইউভানের উত্তর ছিল মাত্র একটি বাক্য—

"আমি যা দেখেছি, সেটাই যথেষ্ট।"

গার্ডরা ফারহানকে নিয়ে বেরিয়ে গেল। ফারহান এর কাকুতি আজ ইউভান এর কান অবধি পৌঁছে না।

  ইউভান তখন নিজের রুমে  আর সাথে ডেভিড।

ডেভিড দীর্ঘক্ষণ চুপ থেকে বলল,

"Boss..."

ইউভান জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে।

তার মুঠি এখনও শক্ত।

"আমি ওকে ওই অবস্থায় দেখে..."

সে বাক্য শেষ করতে পারল না।কপালে হাত চেপে ধরল।মাথার ভেতর তীব্র ব্যথা শুরু হলো।

ঝাপসা কিছু দৃশ্য...একজন  নারী...

রক্ত...কান্না...আর একটি কণ্ঠ—

"ইউভান..."

সে হঠাৎ মাথা নেড়ে উঠল।

"না..."

ডেভিড দ্রুত এগিয়ে এল।

"Boss!"

ইউভান গভীর শ্বাস নিল।

"কিছু না... মাথাটা প্রচণ্ড ব্যথা করছে।"

ডেভিড বুঝে গেল—

আজ ওষুধ না খাওয়ার প্রভাব শুরু হয়ে গেছে।

"  Devid I don't know who is she. But I want her.  I want every details about her. কোথায় যাচ্ছে। কি করছে সব!"

" কিন্তু বস আপনার বিয়ে হয়তো এই মাসেই । আপনি কি করে ...

ইউভান কথা শেষ করতে দিল না।

একটি তীক্ষ্ণ দৃষ্টিতে ডেভিডের দিকে তাকিয়ে বলল,

"I asked for information, David. Not advice."

ডেভিড সঙ্গে সঙ্গে মাথা নত করল।

"Yes, Boss."

কিন্তু ঘর থেকে বেরিয়ে আসতেই তার মুখের ভাব বদলে গেল।

সে জানে—

যদি ইউভান এর আচরণ এমনটাই থাকে তাহলে পাঁচ বছর ধরে লুকিয়ে রাখা সত্য আর বেশিদিন গোপন থাকবে না।ডেভিড নিজের ফোন বের করল।একটি নম্বরে কল লাগিয়ে নিচু গলায় বলল,

"মারিয়া ক্লার্কের ওপর নজর থাকবে,

কিন্তু কেউ তাকে অনুসরণ করতে গিয়ে কোনো ভুল করবে না। বসের আগে অন্য কারও হাতে কোনো তথ্য পৌঁছানো চলবে না।"

কল কেটে সে দীর্ঘশ্বাস ফেলল।

চলবে?

Write a comment ...

Write a comment ...