65

Meeting again after five years ❤️‍🔥

Duke Mansion-এর master suite-এর বিশাল কাঁচের জানালা ভেদ করে সকালের সোনালি আলো ঢুকে পড়েছে ঘরের ভেতর।তবুও ইউভানের ঘুমটা স্বাভাবিকভাবে ভাঙল না।মাথার ভেতর অদ্ভুত ভারী অনুভব করল সে ।যেন পুরো রাত কেউ হাতুড়ি দিয়ে আঘাত করেছে তার মাথায়।ধীরে ধীরে চোখ খুলল সে।কয়েক সেকেন্ড বিছানায় বসে রইল স্থির হয়ে।

তারপর কপালে হাত রাখল।গত রাতের কথা মনে করার চেষ্টা করল।Engagement…Business guests…Whiskey…তারপর? মাথার ভেতর যেন সবকিছু কুয়াশার মতো আবছা হয়ে রয়েছে । ঘন ঘন শ্বাস নিল ইউভান । হঠাৎই একটা দৃশ্য ভেসে উঠল তার মস্তিষ্কে, কাল একটি নারীর। মুখে মাস্ক চোখ দুটো যেন কিছু বলতে চাইছিল,  তারপর অস্পষ্ট একটি কণ্ঠ শুনেছিল সে কোথাও যেন শুনেছে । খুবই পরিচিত কোনও আওয়াজ ।

ইউভানের বুকের ভেতর অদ্ভুত একটা ঝাঁকুনি অনুভূতি হলো ।সে টান টান হয়ে বসল নিজের স্থানে ।ধূসর চোখদুটো সরু হয়ে এল।কে ছিল নারী টি ?কেন সেই কণ্ঠটা এত পরিচিত লাগছে?ঠিক তখনই দরজায় knock পড়ল।

“Boss?”

ডেভিড ভেতরে ঢুকল এলো,ইউভান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল,

“Last night… did something happen?”

ডেভিড অবাক হলো।

“Not really.”

“Anyone came to my room?”

“না। অন্তত আমি কাউকে দেখিনি। আপনি অসুস্থ feel করছিলেন। পরে Isabella ma’am আপনাকে room-এ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।”

ডেভিড কিছু একটা লুকিয়ে তারাহুরও গলায় বলল। সত্যই বলতে কাল রাতে লারা আর ইসাবেলা মিলে কিছু একটা করতে চাইছিল কিন্তু ডেভিড শেষ মুহূর্তে এসে তাদের সেই প্ল্যান টাকে সফল করতে দেয় নি ।সে ইচ্ছে করেই ইউভানের security team-কে alert করেছিল।এখনও সময় আসেনি।এখনও ইউভানের স্মৃতি পুরোপুরি ফিরে আসেনি।আর স্মৃতি ফেরার আগেই যদি সবকিছু এলোমেলো হয়ে যায় ,তাহলে পাঁচ বছর ধরে লুকিয়ে রাখা সত্যগুলো চিরতরে হারিয়ে যাবে।

ডেভিড কথা গুলো নিজের মনেই গিলে ফেলল প্রতিবার এর মতোই।

ইউভান কিছুক্ষণ চুপ করে রইল।তারপর বিরক্ত হয়ে বলল,

“Forget it.”

সম্ভবত sedative-এর প্রভাব।

Hallucination হয়েছিল, এক্সিডেন্ট এর পর থেকে sobsomoy

আর কিছু নয়।

তবুও কেন যেন বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি থেকে গেল।

“Breakfast ready, boss.”

ইউভান আর কিছু বলল না।কিন্তু ডেভিড বেরিয়ে যাওয়ার পরও সে স্থির হয়ে বসে রইল।

তার মাথার ভেতর বারবার ঘুরতে লাগল সেই চোখ দুটো আর গলার স্বর টি।

কালো mask-এর আড়ালেও চোখগুলো মনে হচ্ছিল তার বহু পরিচিত।এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার সে তো মুখটাই দেখেনি মহিলা টির। বিরক্ত হয়ে মাথা ঝাঁকাল ইউভান।Ridiculous.!তার engagement হয়ে গেছে।আর কয়েক মাস পর Lara তার wife হবে। তবুও…অজান্তেই তার হাতটা বুকের ওপর চলে গেল। কেন যেন ভেতরে একটা শূন্যতা অনুভব হচ্ছে।

_______________________________________

বিশাল Mansion-এর সামনে ক্যাব টা এসে থামতেই মারিয়ার বুকের ভেতর আবার সেই অস্বস্তিটা ফিরে এলো।বিশাল লোহার গেট।

বিশাল বড়ো মহল। ইউভান কখনওই তাকে বিয়ের পর এখানে নিয়ে আসে নি। তার জানা মতে রেহান ইসাবেলার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ইউভান এত কিছুর পরও কি করে গ্র্যানী কে নিয়ে এখানে থাকছে!  মাথায় হাজারো প্রশ্ন কিলবিল করলেও মারিয়া চুপ রইল।

গাড়ি থেকে নামতেই একজন staff এগিয়ে এলো তার luggage নিতে।

“Miss Clark?”

মারিয়া মাথা নাড়ল তাকে।

লোকটা ভদ্রভাবে বলল,

“Ma’am Isabella is waiting for you.”

কথাটা শুনেই মারিয়ার বুক ধক করে উঠল ইসাবেলা। রেহান এর স্ত্রী ! সেই রেহান যে তার ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার জন্য ভরকে ছিল তাকে। তার বাবার মৃত্যু নিয়েও দিনের পর দিন ছল করে গিয়েছে। 

বহু কষ্টে মারিয়া মাথা নিচু করল। আজ যদি সে সাইন না করত হয়তো এদের মুখ দর্শন অনন্ত করতে হতো তাকে ।

স্টাফ টির পেছন পেছন মারিয়াও ধীরে ধীরে ভেতরে ঢুকল।

Mansion-এর grand foyer আগের মতোই বিলাসবহুল।সাদা marble floor।ক্রিস্টালের ঝাড়বাতি।চারপাশে ব্যস্ত বিশ জনের বেশিservants। কিন্তু আজ তার মনে হচ্ছে যেন সে শত্রুদের দুর্গে প্রবেশ করেছে।

ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামল একজন নারী।

কালো silk robe।গলায় হীরের necklace।

ঠোঁটে পরিমিত হাসির রেখা।

ইসাবেলা। হাতের সিগারেট টা ঠোঁট ছুঁইয়ে লম্বা টান দিয়ে,মারিয়াকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিল সে।তার চোখে স্পষ্ট অবজ্ঞা।

“You’re Maria Clark?”

“Yes, ma’am.”

মারিয়া দাঁত চেপে বলল।

ইসাবেলা ঠান্ডা হাসল।

“Hmm.”

যেন এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়ারও প্রয়োজন নেই।

“তোমার সম্পর্কে agency থেকে অনেক ভালো review পেয়েছি। আশা করি বাস্তবেও ততটাই দক্ষ হবে।”

“আমি চেষ্টা করব।”

“Try isn’t enough.”

ইসাবেলার কণ্ঠ মুহূর্তেই শক্ত হয়ে উঠল।

“Mrs. Alexandrie is very important to this family. Any mistake will not be tolerated.”

মারিয়া শান্তভাবে মাথা নাড়ল।

ঠিক তখনই আরেকটা কণ্ঠ ভেসে এলো ।

“Is this the new caretaker?”

মারিয়ার শরীর মুহূর্তে শক্ত হয়ে গেল।

সিঁড়ি দিয়ে নেমে আসছে  লারা।

সাদা designer dress পরণে। নেক লাইন অনেক টাই গভীর বলে স্তন বিভাজিকা একদম স্পষ্ট হয়ে ফুটে তার বোল্ড লুক টাকে আরও আকর্ষণীয় করছে।হাতে সেই engagement ring।

যেটা দেখে মারিয়ার বুক মোচড় দিয়ে উঠল। অদ্ভুত ব্যথা শুরু করল বুকের ভেতর।

লারা ধীরে ধীরে নিচে নেমে এলো।তার চোখে কৌতূহল।কিন্তু সেই কৌতূহলের আড়ালে লুকিয়ে আছে অহংকার।

সে মারিয়ার সামনে এসে দাঁড়াল। মারিয়ার মাস্ক এ মুখ ঢাকা দেখে ভ্রু কুচকে এল তার।

“Mask?”

মারিয়া শান্ত গলায় বলল,

“Medical reason.”

“Really?”

লারা ঠোঁট বাঁকিয়ে হাসল।

“Hopefully you’re not hiding anything under it.”

ইসাবেলার চোখে মুহূর্তের জন্য হাসি ফুটল।

মারিয়া জানে এই দুই নারী তাকে পছন্দ করেনি।

প্রথম দেখাতেই না।

কিন্তু তাতে তার কিছু যায় আসে না।সে এখানে তাদের জন্য আসেনি। বরং আসতে বাধ্য হয়েছে।

ঠিক তখনই উপরের balcony থেকে ভারী পুরুষালি কণ্ঠ ভেসে এলো—

“What’s going on?”

মুহূর্তেই মারিয়ার বুক কেঁপে উঠল।ইউভান।

সে মাথা নিচু করে নিল যাতে সে চোখে না পড়ে ব্যক্তি টির সম্মুখে।

আর পরের মুহূর্তেই সময় যেন থেমে গেল।

কালো shirt।হালকা এলোমেলো চুল।ধূসর চোখ।

ইউভান balcony-র রেলিংয়ে ভর দিয়ে নিচে তাকিয়ে আছে।

তার চোখ কয়েক সেকেন্ডের জন্য নারীটির ওপর স্থির হলো। উপর থেকে সে নারীটির সামনের অংশ দেখতে পারছে না।

মারিয়ার নিঃশ্বাস আটকে গিয়েছে এদিকে।

ইউভান কি চিনে ফেলেছে? কিন্তু মারিয়া কেনো ভুলে যায় সে এখন আর মিহিরিমা নয়।

পরের মুহূর্তেই ইউভান সম্পূর্ণ উপেক্ষা করে তার দৃষ্টি সরিয়ে নিল।যেন  একজন অচেনা staff ছাড়া আর কিছুই নয়।

“New caretaker?”

শুধু এটুকুই জিজ্ঞেস করল সে।

ইসাবেলা হেসে বলল,

“Yes. Maria Clark.”

ইউভান একবারও দ্বিতীয়বার তাকাল না।

“Fine.”

একটা শব্দ।শুধু একটা শব্দ।তারপর সে ঘুরে চলে গেল।

মারিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।

কেনো এখনও এত কষ্ট পাচ্ছে সে? ইউভান তাকে ভুলে গিয়েছে! এর জন্য তো সে নিজেও দায়ী! সে কি করে জানবে রেহান নিজের ভাইয়ের পিঠে নিজে ছুরি মারবে!

লারা সন্তুষ্ট মুখে ইউভানের চলে যাওয়া দেখল।

তারপর আবার মারিয়ার দিকে ফিরল।

“Remember your place, Miss Clark. That Man is my husband."

ঠান্ডা গলায় বলল সে।

“You’re staff.  কিন্তু আমার হাসবেন্ড এর আশেপাশে যেনো তোমায় না দেখি। "

মারিয়া কোনো উত্তর দিল না।শুধু মাথা নিচু করল।

কিন্তু তার হাতের মুঠো অজান্তেই শক্ত হয়ে উঠল। ওডাসিটি!! হাসবেন্ড! হাহ! কিন্তু তার পরেই মারিয়ার নজর গেল লারার গলায় লাল কিছু চিহ্ন । ভালোবাসার চিহ্ন। মারিয়ার মনে হলো শ্বাস আটকে আসছে । কাল রাতে ইউভান তাকে লারা ভেবে ঘনিষ্ঠ হতে চেয়েছিল। তার মানে! মারিয়ার চোখ দিয়ে অজান্তেই জল বেরিয়ে এলো। এত টা কষ্ট পাওয়ার যোগ্য সে?

____________________________________________

লারার কথা শেষ হতেই একজন servant এগিয়ে এসে মাথা নত করল।

"Miss Clark, Mrs. Alexandrie is waiting for you."

মারিয়া আর এক মুহূর্তও সেখানে দাঁড়াতে চাইল না।

"Excuse me."

মাথা নিচু করে দ্রুত সেখান থেকে সরে গেল সে।

পেছনে ইসাবেলা আর লারার চাপা হাসি ভেসে এলো।কিন্তু তার কিছুই শুনতে ইচ্ছে করছিল না।

বুকের ভেতরটা এতটাই ভারী হয়ে আছে যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে।Servant-এর পেছন পেছন সে Mansion-এর East Wing-এর দিকে এগিয়ে গেল।

"Ma'am?"

Servant-এর ডাকে বাস্তবে ফিরল সে।দরজার সামনে এসে দাঁড়িয়েছে তারা।

"Mrs. Alexandrie is inside."

মারিয়া ধীরে দরজায় knock করল।ভেতর থেকে দুর্বল কণ্ঠ ভেসে এলো—

"Come in..."

দরজা খুলতেই তার বুকটা হঠাৎ কেঁপে উঠল।

বিশাল ঘরের মাঝখানে বিছানায় আধশোয়া অবস্থায় বসে আছেন মিসেস আলেকজেন্দ্রি।

মাত্র কয়েক মাসে মানুষটা যেন অর্ধেক হয়ে গেছেন।মুখ শুকিয়ে গেছে।চোখের নিচে গভীর কালো ছাপ।চুল প্রায় পুরোপুরি সাদা।Cancer যেন ধীরে ধীরে তার শরীরটাকে খেয়ে ফেলছে।দৃশ্যটা দেখে মারিয়ার গলা বুজে এলো।

"গ্র্য.. উম Mrs. Alexandrie..."

বৃদ্ধা ধীরে মাথা তুললেন।তারপর স্থির হয়ে গেলেন।

একদৃষ্টিতে তাকিয়ে রইলেন মারিয়ার দিকে মারিয়ার বুক ধুকপুক করতে লাগল।

তিনি কি চিনে ফেলেছেন?অসম্ভব...

তার মুখটাই তো আর আগের মতো নেই।

কিন্তু বৃদ্ধার চোখে হঠাৎ জল চিকচিক করে উঠল।

"Come closer..."

মারিয়া ধীরে ধীরে এগিয়ে গেল।বৃদ্ধা তার হাতটা ধরে ফেললেন।

তার কাঁপা আঙুলগুলো শক্ত হয়ে উঠল।

" যখন থেকে শুনেছি ইউভি আমার জন্য কেয়ার টেকার রেখেছে দেখার জন্য উতলা হয়ে উঠেছি। অন্তত তার সাথে আমি সময় কাটাতে পারবো সামান্য। কতই বা সময় আছে আমার!"

ফিসফিস করে বললেন তিনি।

"You feel so familiar..."

মারিয়ার শ্বাস আটকে গেল।

"Ma'am?"

বৃদ্ধা মৃদু হাসলেন।

"তোমার চোখ দুটো একদম একজন এর সাথে মিলে যায়.. কিন্তু আমি তার..

কথাটা শেষ করলেন না তিনি।শুধু কিছুক্ষণ তাকিয়ে রইলেন মারিয়ার দিকে।মারিয়া দ্রুত চোখ নামিয়ে নিল।কারণ আর এক সেকেন্ড তাকিয়ে থাকলে হয়তো কেঁদে ফেলবে সে।মিসেস আলেকজেন্দ্রি ধীরে তার হাত চাপড়ে দিলেন।

"Sit with me."

এরপর বেশ কিছুক্ষণ তারা কথা বলল।বৃদ্ধা জানতে চাইলেন মারিয়ার পরিবার সম্পর্কে।

কোথায় বড় হয়েছে সে।মারিয়া সাবধানে উত্তর দিল।প্রতিটা কথায় সত্যির সঙ্গে মিথ্যার মিশ্রণ। তবে আয়রার কথা বলল না মারিয়া।

কারণ নিজের পরিচয় সে প্রকাশ করতে পারবে না। তার একটা ভুল পুনরায় তার সন্তান এর জীবন নষ্ট করে দিতে পারে!

একসময়  গ্র‍্যাণী ক্লান্ত হয়ে পড়লেন।ওষুধ খাইয়ে দিয়ে উঠে দাঁড়াল মারিয়া।তার চোখ এর জল বাঁধ মানছে না। ইউভান কেনো তাকে এখানে রেখেছে? এত কিছুর পরও!   গ্র্যনী কে এভাবে দেখে তার এত টা খারাপ লাগছে কল্পনার বাইরে। এই মানুষটাই ছিল তার সাথে সবসময়। কিন্তু শেষ মুহূর্তে সব টা কেমন এলোমেলো হয়ে গেল।

হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দে মারিয়া তাড়াহুড়ো মুখের মাস্ক টা ঠিক করছিল ঠিক তখনই দরজাটা বাইরে থেকে খুলে গেল।

আর তার বুকের ভেতরটা থমকে গেল।

ইউভান।কালো  স্যুট পরে ভেতরে ঢুকছে সে।

সম্ভবত গ্র্যানিকে দেখতে এসেছে।

মারিয়া মুহূর্তের মধ্যে মাথা নিচু করে ফেলল।

তারপর দ্রুত পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল।

কিন্তু ঠিক তখনই—

"Wait."

গভীর পুরুষালি কণ্ঠ ভেসে এলো পেছন থেকে।

মারিয়ার পা থেমে গেল।তার বুকের ভেতর ধুকধুক শব্দ যেন পুরো ঘরে শোনা যাচ্ছে।

ইউভান কয়েক সেকেন্ড ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে রইল।

তারপর ধীরে বলল—

"Have we met before?"

মারিয়ার শরীর মুহূর্তেই জমে গেল।

To be continued!

________________________

Write a comment ...

Write a comment ...