56

He is dead!

" তোমায় ইউভান কে নিজে হাতে শেষ করতে হবে এটাই ছিল চুক্তি তে এখন তুমি পিছিয়ে আসতে পারো না মিহিরিমা। "

" নাহ নাহ এসব কি বলছেন আমি আমি পারবো না এমটা করতে প্লিজ । আপনি যা বলেছেন তা করেছি এবার এই লুকোচুরি খেলা বন্ধ করুন। আমি আমি কি করে..."

" তোমার সন্তান এর পিতা কে পারবে তাই তো ? "

একটি বিশ্রী হাসি মিহিরিমার গা গুলিয়ে উঠল।

" আপনি কি করে জানলেন আমি.."

" প্রেগনেন্ট! হ্যা আমি জানি। কারণ আমার প্ল্যান মতোই তুমি বিলিনিয়ার ইউভান ডিউক কে নিজের স্বামী বানিয়েছ। তুমি যে তার সাথে সংসার দেখার স্বপ্ন দেখছ তাও আমি জানি সব কিছু আমার নখদর্পণে মেয়ে। "

" কিন্তু তুমি তো আমায় কথা দিয়েছিলে সেই কথা না রাখলে তো আমায় অন্য ব্যবস্থা করতে হবে।"

মিহিরিমা কেঁপে ওঠে, কি করবেন আপনি?

" তোমার পেটের সন্তান পৃথিবীর আলো দেখার আগেই শেষ করে দিতে জাস্ট কয়েক সেকেন্ড এর কাজ..."

" নাহ্হ হ হ !!! আমার সন্তান এর সাথে এমনটা করবেন না। আপনি যা বলবেন আমি তাই করবো।"

গুলির পঞ্চম তম শব্দের  হতেই— জঙ্গলের দূর-দুরন্ত থেকে বন্য প্রাণীদের হুঙ্কার—একটানা গুমোট  শব্দে পুরো পরিবেশ কেঁপে উঠল। মিহিরিমার হাত থেকে রিভলভার টা ছিটকে পরে গেল । এখনো সেদিন এর ব্ল্যাক এর হুমকি গুলো তার অন্তরে তাজা । কিন্তু ঠিক তার চোখের সামনে ইউভান এর প্রশস্ত বুক রক্তে ভিজে উঠেছে।  মিহিরিমা থমকাল। সে নিজে হাতে গুলি করেছে ইউভান কে! এটা কি করে করতে পারল সে! ভয়ে ? নাহ নিজের সন্তান কে বাঁচাতে কিন্তু এর পরিনাম হিসেবে কি করে বসল সে!

" ইউভাননননন ন!!"

দুটো টা মুখে চেপে হাঁটু গেড়ে বসে পড়ে সে।তার ঠিক দশ হাত দূরত্বেই ইউভান এর রক্তাক্ত শরীর ।

_______

ইউভান এর মনে হলো তার শ্বাস বন্ধ হয়ে আসছে। যাকে সে প্রতিটা ক্ষণ আগলে রেখেছে তার হাতেই আজ বন্দুক কেবল তার মৃত্যু কামনায়। ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি ফুটে উঠল তার । সে প্রতিবাদ করল না । তার হৃদয় মস্তিষ্ক আজ হেরে গিয়েছে কেবল একজন এর কাছে। সে প্রতারিত ।

বুকের মাঝে চিড়ে যাওয়ার মতো অসহ্য ব্যথা অনুভব হতেই খেয়াল হলো তার  শার্ট রক্তে ভিজে গিয়েছে। কিছু হাত দূরেই তার স্ত্রী নিজের হাতে তাকে শেষ করতে উদ্যত। চোখ ঘোলাটে হয়ে এলো তার । তার ঠিক পাশেই তার সৎ ভাইরা মুখে দীপ্ত হাসি যেন মনোরঞ্জন করছে পুরো ঘটনা টি।

" জান আমি খুব বাজে ভাবে ঠকে গিয়েছি। তোমায় ভালোবেসে , তোমায় দুর্বলতা বানিয়ে, আমি.. আমি..

নিজের মনেই বিড়বিড় করতে গিয়ে থমকাল ইউভান। বুকে পর পর তিনটে গুলি যেনো নিমিষেই ঝাঁঝরা করে দিল তার অন্তর মন। ঘোলাটে চোখে এক পলক নিজের স্ত্রী কে দেখতে চাইলেও অসহ্য যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ল সে। সাদা শার্ট টা পুরো রক্তে ভিজে উঠেছে।

ডেভিড এর বারণ সত্ত্বেও ফায়ারিং এর শব্দে সে ছুটে আসে ঘটনা  স্থলে। ইউভান কে এই অবস্থায় দেখে নিজের বন্দুক টা সন্তর্পনে বের করতেই ব্ল্যাক এর লোকেরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে।

" ডেভিড তুমি বাচ্চা ছেলে এসবে তোমার থেকে লাভ নেই। টক টক, ওকে একদম ছাড়বে না!"

ব্ল্যাক এর কড়া নির্দেশে বডিগার্ড গুলো তাকে আরো জাপটে ধরে। ডেভিড এর চোখ লাল হয়ে উঠেছে রাগে ক্রোধে। ইউভান কে মৃত্যু সজ্জায় দেখতে পাবে এটা তার কল্পনাতেও ছিল না।

" বাস্টার্ড! ছাড় আমাকে। তোর মত কাপুরুষ কে মারতে আমার এক মিনিট ও লাগবে না। "

ব্ল্যাক বিদকুটে হেসে মিহিরিমার কে একবার দেখল। মেয়েটা স্বামী  শোক এ কাদঁছে। নট ব্যাড। ব্ল্যাক নিজের শক্ত পাঞ্জা মিহিরিমার চুলের গোড়া চেপে ধরে টেনে ওঠায় তাকে।

" আহ! লাগছে আমার"

মিহিরিমা  ছটপট করলেও ব্ল্যাক তাকে ছাড়ে না।

" বেশি বাড়াবাড়ি করলে, কিন্তু ইউভান ডিউক এর অনাগত সন্তান আর পৃথিবীর আয়ু দেখতে পারবে না!"

ব্ল্যাক নিজের বন্দুক টা মিহিরিমার পেটের কাছে ধরল। মিহি রিমার হৃদ স্পদন যেনো থেমে গিয়েছে। মুহূর্ত টা যেনো থমকে গেল নিমিষেই সকলের জন্য। ডেভিড অবিশ্বাস এর ন্যায় তাকিয়ে রইল মিহিরিমার দিকে। এমনকি ইউভান হাঁটু গেড়ে রক্তাক্ত অবস্থায় শরীর ছেড়ে দিলেও তার কান এ প্রত্যেক টি শব্দ পৌঁছেছে।

ইউভান চোখ গুলো টেনে খোলার চেষ্টা করল। ঘোলাটে চোখে তার সামনে দৃশ্য টা তার হৃদয় এ ব্যথা টা অসহ্য হয়ে দাঁড়াল।  ইউভান ডিউক এর অনাগত সন্তান ? সে কি ভুল শুনলো। এটা কি করে সম্ভব।

" দেখ ইউভান আন্ডার ওয়ার্ল্ড এর বাদশা শেষে কিনা ওয়াইফ এর হাতে মৃত্যু বরণ করতে হচ্ছে । তবে মরার আগে এই খবর টা জেনে মরলে  বড্ড  অবিচার হবে ভাই। "

ব্ল্যাক এর খ্যাক খ্যাক গলায় কথা গুলো বলল। মিহিরিমা এখনো তার হাতে বন্দী! চোখ মুখ লাল হয়ে আছে।

" প্রিয় ভাই তোর স্ত্রী তোকে ঠকিয়ে আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করেছে মানলাম। কিন্তু তোর অনাগত সন্তানের আগমনের বার্তা পর্যন্ত তোর স্ত্রী তোকে দেয় নি। Poor yuvaan. ইটস প্যাথেটিক।"

রেহান উপহাসের গলায় ইউভান এর সামনে গিয়ে দাঁড়ায়। ইউভান চোখ বুজে কথা গুলো হজম করার চেষ্টা করে। সে বাবা হতে চলেছে। তার মিহি প্রেগনেন্ট । অথচ সে অবগত ছিল না । পাঁচ টা গুলি লাগার যন্ত্রণার থেকেও বড় মনে হলো এই দমবন্ধ কর অনুভূতি। সে এভাবে ঠকে গেল!

রেহান হাঁটু গেড়ে ইউভান সরাসরি বসে। মুখে বিজয়ীর হাসি বর্তমান। জঙ্গলের  শের যে আজ নিজেই ক্ষত বিক্ষত। এটাই তো চেয়েছিল সারাজীবন সে!

" টক টক ! ভাই আমি কি বলেছিলাম ছেড়ে দে এই মেয়েকে কিন্তু সব কিছু জানার পর ও দেখ মেয়েটা তোকে কিভাবে ঠকালো!

" ম্যাম কে ছেড়ে দাও তোমরা। ম্যাম এর যদি কিছু হয়"

ডেভিড এর হুংকারে সকলের দৃষ্টি তার দিকে যায়। রেহান ফিক করে হেসে ফেলে। বডিগার্ড এর হাতে বন্দী অথচ মুখের বুলি ষোলো আনা।

" আর এক কদম বাড়ালেই মিহিরিমা সহ তার অনাগত সন্তান.... হাহাহাহা!!"

ব্ল্যাক তার বন্দুক টা মিহিরিমার পেটের কাছে শক্ত করে ধরতেই সে কাকুতি মিনতি করে বলল, প্লিজ ছেড়ে দিন আমায়। আপনি যা বলেছেন আমি ...

" চুপ চুপ! একটা কথাও না.. আর এই যে ইউভান কি বলো ডিউক ফ্যমিলি চিরদিনের মতো the end করে দেই?"

ইউভান এর শরীরে শক্তি ক্রমে যেনো শেষ হয়ে আসছে। তবে তার শরীর রাগে জ্বলছে। অথচ সে উঠে দাঁড়ানোর ক্ষমতা পাচ্ছে না। তার চোখের সামনে কেবল তার স্ত্রী আর অনাগত সন্তানের আগমনের বার্তা ধ্বনিত হলো। সে বাবা হতে চলেছে। বুকের রক্ত ক্ষরণ চেপে সে বহু কষ্টে হুংকার দেয়, don't you dare to touch My child. I swear to god..

" উপস ইউভান রং টাইমিং। এখনো সময় আছে মেয়েটাকে ছেড়ে দেওয়ার তাহলে হয়তো তোর লাইফ টা খানিকটা লম্বা হতে পারে। "

রেহান হিসহিসিয়ে কানের কাছে বলল ইউভান এর। ইউভান এর মুখে অবাক করে বাঁকা হাসি লক্ষ্য করল সে। রেহান চটে গেল । সে নিজের চোখের ইশারায় এক জন কে ইশারা করতেই ,  ইউভান কিছু বুঝে ওঠার আগেই শক্ত  ধাতব কিছুর সাথে মাথায় প্রবল প্রহার অনুভূত হলো। মাথায় ঝন ঝন শব্দে ফিনকির মতো রক্ত ক্ষরণ হতে লাগলো। চোখের সামনে কেবল একটি দৃশ্য তার মিহি তার স্ত্রী  অঝোরে কাদঁছে। তার কাছে আসার চেষ্টা করছে। কিন্তু তার চোখের সামনে ভেসে উঠল আরো একটি দৃশ্য তার অনাগত সন্তান। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে তার। চোখের সামনে সব কিছু কালো হয়ে আসতেই চোখ বুঁজে শরীর এলিয়ে পড়ে ইউভান এর।

__________________________________

" আহ প্লিজ ছাড়ো আমাকে ইউভান ! রেহান আপনি নিজের ভাইকে কিভাবে শেষ করে দিতে পারলেন ! ইউভান , চোখ খোলো প্লিজ। তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমাকে ক্ষমা করে দাও , আমার ওপর রাগ করো, জেদ করো তবুও তুমি চোখ খোলো।"

মিহিরিমার বুক চিড়ে কথা গুলো বেরিয়ে এল ।  ধাতব রড এর প্রহারে ইউভান কে এভাবে মৃত্যুর কোলে চলে যেতে দেখে তার পুরো শরীর থমকে যায়।  তার রক্ত  ছলকে ওঠে।

" আহা ডার্লিং! তুমি বুঝি সাধু ? নিজে হাতে তো গুলি করলে নিজের হাসবেন্ড। So don't bother us!"

ব্ল্যাক মিহিরিমার গালে হাত ছুঁয়ে বড্ড রসিয়ে বলল ঠিকই তবে মিহিরিমার গা গুলিয়ে উঠল ব্ল্যাক এর সংস্পর্শ।

" প্লিজ আমাকে ইউভান এর কাছে যেতে দিন। ও উঠছে না কেনো। আমাকে ছেড়ে দিন"

রেহান ইউভান এর পাল্স চেক করার সময় ভ্রু কুঁচকে শক্ত গলায় বলে, But He is no more

মিহিরিমার যেনো পুরো পৃথিবী থমকে গেল। He is no more!! নাহ নাহ এটা হতে পারে না।

" ছাড়ুন আমাকে আপনারা সকলে খুনি। আমায় ব্ল্যাকমেল করে আপনারা এই কাজ করেছেন। ইউভান আপনাদের কাউকে ছাড়বে না  । রেহান আপনি মিথ্যে বলছেন আমার ইউভান কখনও আমাকে একা ফেলে চলে যেতে পারে না"

" Are you crazy?... তুমিই নিজে ওকে গুলি করেছো ওকে? "

রেহানের কণ্ঠে উপহাসের ঝাঁঝ, অথচ মিহিরিমা শুনছে না কিছুই।

চারিদিকে শুধু শোঁ শোঁ বাতাসের শব্দ, জঙ্গলের অদ্ভুত রহস্যময় পরিবেশ, রক্ত, আর তার কানের ভেতরে একটাই প্রতিধ্বনি বাজছে।

"He is no more..."

বারবার সেই তিনটে শব্দ যেন তলোয়ারের মতো বিদ্ধ করছে তাকে।

ব্ল্যাক তাকে ছেড়ে দিতেই,

মিহিরিমা হাত দিয়ে নিজের মুখ ঢেকে কেঁদে পড়ে ইউভানের নিথর শরীরের পাশে।

রক্তে ভেজা তার হাতের তালুতে ইউভানের  রক্ত লেগে আছে — যেন এখনো সে শ্বাস নিচ্ছে।

"উঠো না প্লিজ... ইউভান, আমি ভুল করেছি... ব্ল্যাক আমার সন্তানকে নিয়ে ব্ল্যাকমেল করেছে... আমি তোমায় শেষ করতে চাইনি... শুনছো তো?"

তার কণ্ঠ কেঁপে উঠল ।

ব্ল্যাক পাশ ফিরে দাঁড়িয়ে সিগারেট ধরাল নিজের, ধোঁয়াটা  উড়িয়ে — ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলে,

"শেষ পর্যন্ত প্রেমের পরিণতি এটিই। আবেগ, বিশ্বাস, আর একটা গুলি — that's all it takes to destroy a legend."

রেহান হেসে ফেলল — "Good riddance! Panther is gone. London’s underworld is ours now."

ডেভিড বডিগার্ড দের বলয় ভাঙার চেষ্টা করলেও সফল হলো না। তার চোখ লাল হয়ে উঠেছে  অদ্ভুত এক রাগে ।  তার চোখের সামনে ইউভান এর মৃত্যু  যেনো  নিজেকে দোষী বোধ হচ্ছে তার।

তার চোখে কেবল আগুন, প্রতিশোধ, আর অদ্ভুত এক প্রতিজ্ঞা।

"আমি তোমাদের কাউকে ছাড়বো না ! "

রেহান এগিয়ে এসে তার মুখে চড় মারল, “Shut up, kid!”

ব্ল্যাক মাথা নাড়ল — “Don’t kill him yet. ওকে আমাদের দরকার।

" বডিগার্ড ভিকি আমার বিশ্বস্ত সহচারী! মেয়েটা কে নিয়ে যাও আমাদের চোখের সামনে থেকে শহরের শেষপ্রান্তে নিয়ে গলা কেটে নদীতে ভাসিয়ে দেবে"

রেহান এর আদেশ শুনে ভিকি মাথা নত করে সম্মতি জানায়।

মিহিরিমা কিছু বোঝার আগেই দুজন বডিগার্ড তাকে জাপটে ধরে ইউভান এর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়।

" ছাড়ুন ছাড়ুন আমাকে। আমার হাসবেন্ড তাকে ডাক্তার এর কাছে নিয়ে যেতে হবে । আমি কোথাও যাবো না!"

" রেহান ভাইয়া আপনি এত নিষ্ঠুর হবেন না। আমাকে ওনার কাছ থেকে দূরে করবেন না"

" ইউভা ন ন ন ন"

মিহিরিমার আত্মচিৎকারে পুরো নিস্তব্দ জঙ্গল ও যেনো কেঁপে ওঠে। ঘাড়ে সুচের স্পর্শ হতে

ই সে অজ্ঞান হয়ে যায়।

রেহান আর ব্ল্যাক পাশাপাশি দাঁড়িয়ে একে ওপর কে বিজয়ীর ন্যায় দুজন কে আলিঙ্গন করে।

___________________________________

Write a comment ...

Write a comment ...