40

Don't hurt yourself ❤️‍🔥

রাত তখন দশ টা বাজে ঘড়িতে। রোজী এখন থেকে আর কোয়ার্টার এ রাতে যাচ্ছে না, মিহিরিমার কথা মতো পাশের ঘরেই তার থাকার বন্দোবস্ত করা হয়েছে। এতক্ষণ ডাক্তার এসে ইউভান কে চেকাপ করছিল। ইউভান এর সাথে ঘটে যাওয়া এক্সিডেন্ট এর এক সপ্তাহ কেটে  গিয়েছে। ডাক্তার প্রায় রোজ এসেই তার চেকাপ করে যায়। মিহিরিমা মেডিক্যাল এর স্টুডেন্ট হওয়ায় ড্রেসিং করতে ওষুধ পত্র সব কিছুই নিজে দায়িত্ব সহ কারে  ইউভান কে দেয়। মিহিরিমার কড়া হুকুম ক্ষত শুকানো না অবধি  ইউভান কিছুতেই অফিসে যেতে পারবে না। ইউভান নিজেও বাধ্য মতো শুনেছে তার কথা।

ডেভিড খানিক টা অবাক হয়ে যায়  যার ভয়ে সকলে কাঁপে, ইউভান স্যার কিনা  স্ত্রীর হুকুমে অফিস আসা বন্ধ রেখেছে। রেস্ট এ আছে।

মিহিরিমা যদিও অনেক বার বলেছিল ইউভান কে হাসপাতাল ভিজিট করে প্রপার  চিকিৎসা নিতে। কিন্তু ইউভান এর গম্ভীর বক্তব্য এই ছিল যে  তার ইঞ্জুরির কথা মিডিয়ায় ছড়িয়ে গেলে সমস্যায় পড়তে হবে । নানান প্রশ্ন উঠে আসবে। তাই বিষয় টা ব্যক্তিগত রাখতেই ইউভান  বাড়িতেই রেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে।

মিহিরিমা নিজেও ইউভান কে দেখ ভাল এ ব্যস্ত হতে পড়লে, ডেভিড আর লারা  অফিসের দিক টা সামলিয়ে উঠলেও মিহিরিমা নিজেও অফিসের কাজ গুলো বাড়িতেই করতে থাকে। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গিয়েছে চোখের সামনে, মিহিরিমা নিজের অজান্তেই ইউভান এর সঙ্গ তার বাড়ি কে আপন করে নিয়েছে যা তার ভাবলেই অবাক লাগে। যেটা মিহিরিমা উপলব্ধি করেছিল সেদিনের ঘটনায় লারার সেই লোভী দৃষ্টি ইউভান এর প্রতি সব কিছুই তার ভালো লাগে নি। ইউভান এর সাথে লারার এত টা খোলামেলা মেশা তার পছন্দ না ।

ইউভান যদি এটা জেলাসি বলে টিজ করে , হ্যা মিহিরিমা অবশ্যই জেলাস। স্বীকার না করলেও মিহিরিমা ইউভান এর পিজেসিভ দৃষ্টি উপভোগ করে। তার স্পর্শ , তার কেয়ার মিহিরিমা এসব কিছুই ব্যালকনি তে দাড়িয়ে ভাবছিল । সে কি দুর্বল হয়ে পড়ছে ইউভান এর প্রতি? ঠিক তখন ই তার ফোন টা বেজে ওঠে।

মিহিরিমার খুব কম কারোর সাথেই ফোন এ যোগাযোগ রয়েছে। কেবল তার প্রিয় বান্ধবী আর মা এর খবর নিতে মিস ফ্লোরার সাথে যোগাযোগ রেখেছে। মিস ফ্লোরা! এত রাতে তাকে ফোন করেছে। মিহিরিমা বেশ চিন্তিত হলো।

ব্যস্ত হয়ে ফোন উঠিয়ে বলল, ফ্লোরা আন্টি মম ইজ অল রাইট না?

" নো মাই  চাইল্ড, লেরিন কোনো রেসপন্স করছে না সকাল থেকে। খাচ্ছেও না আমি এত রাতে বাধ্য হয়ে ফোন করলাম তোমায় বেটু। জানি তোমার বিয়ে হয়েছে কিন্তু আমার মনে হয় সে তোমায় খুঁজছে । কত মাস হলো তোমায় দেখে না। তোমার বিয়ের খবর দেওয়ার পর সে বেশ অস্থির হয়ে পড়েছিল। তোমায় কতদিন দেখি নি। সে নিশ্চয়ই তোমায় মিস করছে । ঈশ্বর তাকে অকেজো করে দিয়েছে তো কি, তার হৃদয় এখনো সব কিছু অনুভব করে, কিছু বলতে চায়। তোমার মা ভালো নেই বেটু। তুমি হটাৎ গায়েব হয়ে গেলে, কত খোঁজ খবর নিয়েছি তোমার, তারপর একদিন বিয়ের খবর পেলাম, বড্ড অবাক হয়েছিলাম। ফোনে মাঝে মাঝে আমাদের কথা জিজ্ঞেস করলেও তোমার মা হয়তো তোমায় সামনে থেকে দেখতে চায়। তুমি হয়তো বেশ বড়ো পরিবারে বিয়ে হয়েছো। কিন্তু তোমার মায়ের প্রতি ও একটা দায়িত্ব রয়েছে তাই নয় কি? তুমি দেখা করতে আসবে তো?"

ওপর পাশ থেকে ভেসে আসা প্রতি টা কথা মিহিরিমার মন কে ঝাঁঝরা করে দিচ্ছিল। চোখ বেয়ে গড়িয়ে পড়া জল মুছে সে কিছু বলার আগেই মিহিরিমার কান থেকে ফোন টা ছিনিয়ে নেয় একজন । সেই ব্যক্তি অবশ্যই ইউভান।

" No she is not coming".. বড্ড রুক্ষ ভাবে কথা টি বলে ইউভান । মিহিরিমা কিছু বলার আগেই ফোন টা কেটে দেয় সে।

" How dare you!! আমি অবশ্যই আমার মম কে দেখতে যাবো  মিঃ ডিউক। আপনি আমায় আটকাতে পারবেন না"

মিহিরিমা কথা সম্ভব চেঁচিয়ে কথা টি বলল। ইউভান কোন সাহসে তার ফোন কেড়ে নেবে। একমাত্র এই মানুষটার জন্যই আজ তার মম এর অবস্থা ডিটোরিয়েট করছে ।

ইউভান নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে মিহিরিমা কে নিজের কাছে আঁকড়ে ধরে শান্ত গলায় বলল, শশশ! ইটস ফর ইউর সেফটি।

" ফাঁক অফ! একমাত্র আপনার জন্য আমি নিজের মা এর সাথে যোগাযোগ রাখতে পারি নি। আপনি আমায় জোড় করে আটকে রেখেছেন তাই নয় কি?"

মিহিরিমা কথা গুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে হাজার চেষ্টা করলেও ইউভান এর দোষ গুলো ঢাকতে পারবে না।

ইউভান চাহনি ভয়ংকর হয়ে ওঠে।  মিহিরিমা এর ছোট শরীর টা নিজের বুকের মাঝ বরাবর এনে, গাঢ় অথচ হাস্কি গলায় জবাব দেয়,

" I warned you That night though you came close to me… the moment you pulled me toward you—

that very moment, I claimed you.

You became mine.

So yes, you're mine now.

And no matter how hard you try…

you won't be able to separate yourself from me anymore."

মিহিরিমা যেনো নিশ্বাস নিতে ভুলে যায় । দুজনের মাঝে দূরত্ব নেই বললেই চলে। ঠোঁট কেঁপে ওঠে তার কিছু বলার আগে।  ইউভান এর এই রূপ কে তার ভয় লাগে। যা তার অন্তরাত্মা কে প্রভাবিত করে। ইউভান এর শক্ত হাতের চাপ কোমরের কাছে অনুভব করতেই ব্যথায় চোখ কুঁচকে আসল তার। ঠোঁট কামড়ে সহ্য করলেও , চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল।

"Shhhhh! ডোন্ট ক্রাই।  ওকে, Fine You will go to see your mom. Just don't cry my butterfly." ইউভান এর গলা প্রচণ্ড ডেসপারেট শোনাল। তার বলা কথা টি অবশ্যই মন থেকে ছিল না। কিন্তু মিহিরিমার কান্নারত মুখ মন্ডল তার ভেতর টা কে দুর্বল করে দেয়।

মিহিরিমা অবিশ্বাস চোখে ইউভান এর গালে হাত দিয়ে ভাঙ্গা গলায় বলল, আপনার মুখোশ গুলো আমি চিনতে পারছি না কেনো! কখনও ভালো, কখনও রাগী... কখনও আবার কেয়ারিং। কোন রূপ টা বিশ্বাস করবো আপনার?

ইউভান এর বুকে চিরাচরিত ভয়ংকর হাসি টি ফুটে ওঠে, মুখ নামিয়ে আনে মিহিরিমার ঠোঁট ঘেঁষে ঠোঁটের স্পর্শ আনতেই মিহিরিমার শরীর কেঁপে ওঠে যা ইউভান কে পৈশাচিক আনন্দ দেয়।

মিহিরিমার শরীর শিউরে ওঠে ইউভান এর ঠোঁটের ছোঁয়ায়। সে এক চুল সরে যায়, কিন্তু ইউভান তার কাঁধে হাত রেখে তাকে আটকে ফেলে।

"তুমি আমার দুর্বলতা, Mihirima…and i accept it proudly "

ইউভান  ফিসফিস স্বরে প্রচণ্ড ভয়ঙ্কর গলায় বলে ওঠে।

মিহিরিমা শ্বাস যেনো থেমে যায়। ইউভান পুনরায় বলা শুরু করে,

"“Hate me all you want.

Burn in your rage. Break everything inside you.

But in the end, you’ll still be here—

with me.

Because that’s where you belong…

with the man you claim to despise.”

বাংলা অনুবাদ

("তুমি আমাকে ঘৃণা করো, ঠিক আছে।

চিৎকার করো, ভেঙে পড়ো, আমাকে দোষারোপ করো...

কিন্তু শেষমেশ তোমায় আমার কাছেই থাকতে হবে।

কারণ তুমি চাইলেও আমার থেকে পালাতে পারবে না।

তুমি যেটাই ভাবো না কেনো,

তুমি আমার। শুধু আমার।")

মিহিরিমা আর সহ্য করতে পারে না। তার মনে হতে থাকে ইউভান পাগলামি ছাড়া কিছু করছে না।

"আপনি... আপনি অসুস্থ!"

সে চাপা কণ্ঠে বলে উঠে দাঁড়াতে চায়, কিন্তু ইউভান তার কবজি চেপে ধরে।

ইউভান এর চোখ মুখে লালচে আভা ছড়িয়ে পড়ছে রাগে।

"হয়তো তাই। কিন্তু আমার পাগলামিতে তুমি আছো, Mihirima।"

ইউভান ফিসফিস করে, তার চোখ হিংস্র আর তেজি বাসনায় পূর্ণ ।

"আমি ঠিক বুঝে গেছি, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। কারণ তুমি নিজেও জানো,

তোমার প্রতিটা ভয়, প্রতিটা কাঁপুনি… আমার ছোঁয়াতেই জাগে।"

মিহিরিমার চোখ ছলছল করে ওঠে, ইউভান এর এই রূপ কে সে ভয় পায়। অন্য সময়ের ইউভান আর এই ইউভান এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য।

সেও এবার নিজের মনেই বলে ওঠে।

"আপনি যতটা আমাকে জেনেছেন আমি ততটা সহজ নই ইউভান।"

"আপনার আগুনে পুড়ছি ঠিকই... কিন্তু আমি এই আগুনেই একদিন আপনাকে ছাই করে দেবো।"

মিহিরিমার চোখের কোনা বেয়ে নেমে আসে একফোঁটা জল।

কিন্তু এবার সেটা ভয় বা কষ্টের না—

বরং সে নিজেই বুঝতে পারছে, ইউভানের প্রতি ঘৃণার মাঝে কোথায় যেন একটা অনুভূতি জমেছে,

যেটা সে নিজেও মানতে চায় না। নাকি সে নিজেও  ইউভান এর পাগলামি তে হার মেনে যাচ্ছে!

ঠিক তখন ই ঘর থেকে সব কিছু ভাঙার শব্দ শোনা যেতেই মিহিরিমা রুমে ঢুকে দেখল ইউভান রাগে উদ্ভ্রান্তের মতো সমস্ত জিনিস ছুঁড়ে ফেলছে

" আহ্ "

"ইউভি ... ইউভান... এসব কি করছেন ! স্টপ ডিস। আপনার হাতে ক্ষত রয়েছে। "

মিহিরিমা বহু কষ্টে ইউভানের হাত ধরে তাকে আটকাতে যায়। ইউভান প্রচণ্ড গরম মেজাজে বলে ওঠে , মিহিরিমা স্টে  আওয়ে ফ্রম মি। আই মে হার্ট ইউ।

মিহিরিমা থামে না বরং ইউভান এর সামনে দাড়িয়ে তার গালে হাত রেখে বলে ওঠে,  লুক at মি, ইউভান। আপনার হাত দিয়ে রক্ত বের হচ্ছে। প্লিজ ডোন্ট ডু ডিস!

ইউভানের ভেতরের পৌশচিক রাগ টা হটাৎ শান্ত হয়ে যায় ।  মিহিরিমা একটা টু শব্দ না করে ইউভান কে বিছানায় বসিয়ে তার হাতের ব্যান্ডেজ টা পরিষ্কার করে দিতে থাকে। পুরো ব্যান্ডেজ ভিজে উঠেছে রক্তে। মিহিরিমার হাত কাপছে। ইউভান কে সামলানো তার দিন দিন কষ্ট কর হচ্ছে।

" You are crying wifey' , কিন্তু কেনো?"

" আপনি নিজেকে কেনো কষ্ট দিচ্ছেন.. দেখেছেন কত রক্ত বেরিয়েছে আবার। ইস! খুব ব্যাথা হচ্ছে না?"

মিহিরিমার চিন্তিত মুখশ্রী ইউভান এর বুকে হটাৎ ভালোলাগার রেশ এনে দেয় ।

" আমার যাওয়া নিয়ে এত সমস্যা যখন আমি যাব না কোথাও। জাস্ট ডোন্ট হার্ট ইউর সেলফ!"

মিহিরিমা  শান্ত অথচ ভাঙ্গা গলায় বলল।

এরপড়ে দুজনের মাঝে কোনো কথা হয় না।   মিহিরিমা বেশ রাত করে ফিরে আসে ঘরে।  তার ধারণা ছিল ততক্ষণে ইউভান ঘুমিয়ে গিয়েছে। কিন্তু  বিছানায় এক পাশে বসতেই ,  ইউভান ঘরে তার উপস্থিতি অনুভব করে। সে চোখ বন্ধ করেই বেশ স্বাভাবিক গলায় বলে ওঠে, তুমি কাল যাচ্ছো তোমার মা কে দেখতে। ড্রাইভার ড্রপ করে দেবে। আর কোনো কথা নয় ।

মিহিরিমা যেনো আনন্দে আত্মহারা হয়ে যায়।

" সত্যি ইউভান .. ওহ গড রিয়েলী?"

ইউভান বেশ সন্তর্পনে মাথা দোলায়। কোনো কথা বলে না। কিন্তু মিহিরিমা প্রচণ্ড খুশি এত দিন পর মা এর সাক্ষাৎ করতে যাবে। কিছুক্ষণ আগেও সে ভাবে নি ইউভান

তাকে এত সহজে যেতে দেবে।

আপনাদের কি মনে হয় ইউভান এত সহজ ভাবে যেতে দেবে মিহিরিমা কে?

চলবে?

_______________________________

Write a comment ...

Write a comment ...