38

মিহিরিমার কেয়ার! / কাছাকাছি

" এতো রক্ত ভেসে যাচ্ছে ইউভ .. ইউভান কি হয়েছে আপনার! কে গুলি করল। ডেভিড তুমি কিছু বলো?"

মিহিরিমা দরজা খুলতেই ডেভিড প্রবল শক্তির সাথে ইউভান এর ক্ষত বিক্ষত শরীর কে আঁকড়ে রেখেছে। মিহিরিমা নজর গেল ইউভান এর সাদা শার্ট রক্তে ভিজে গিয়েছে পুরোপুরি, চোখ আবছা খোলা পুরোপুরি জ্ঞান যায় না। মিহিরিমা হাত পা কেঁপে উঠলো ইউভান এই পরিস্থিতি দেখে।

" ম্যাম প্লিজ শান্ত হন, আমায় স্যার এর হাতের গুলি গুলো বের করতে হবে। স্যার কে ধরতে সাহায্য করুন!"

মিহিরিমা এক মুহূর্ত অপেক্ষা না করে ইউভান কে এক সাইডে ধরে ডেভিড দুজনে মিলে বহু কষ্টে তাদের বেড রুমে ইউভান এর নিস্তেজ শরীর এলিয়ে দেয়।

" ম্যাম আপনি স্যার এর কাছে থাকুন, আমি ডাক্তার নিয়ে আসছি । আমাদের আগে স্যার এর হাত থেকে গুলি বের করতে হবে। "

মিহিরিমা ইউভান এর শার্ট টা খুলে দিতে দিতে কাপা গলায় বলল, ডেভিড ডাক্তার এর প্রয়োজন নেই।

ডেভিড কথা টা শুনে ভরকে গেল, বেশ চড়া গলাতেই বলল, ম্যাম মানছি আপনি স্যার কে পছন্দ করেন না। তাই বলে আপনি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন না।

" স্টপ ইট ডেভিড! আমিও মানুষ ! মানছি আমাদের সম্পর্ক আর পাঁচটা মানুষের মতো নয়, তাই বলে আমি আমার স্বামীর খারাপ চাইবো না!"

মিহিরিমার কন্ঠ ছিল শক্ত । ডেভিড তাকে যত টা নিকৃষ্ট মনে করছে তা মোটেও সে না। অন্তত রক্ত ভিজে পড়ে থাকা এক জন নিস্তেজ ব্যক্তির প্রতি, স্বীকার না করলেও যে তার স্বামী!

ডেভিড নিজের সীমা লঙ্ঘন করায়, মাথা নামিয়ে বলল, সরি ম্যাম, আমার কথার মানে ...

" ডেভিড আমি নিজে মেডিক্যাল ইন্টার্ন , পরিস্থিতির চাপে পড়ে আমায় পেশা ছাড়তে হয়, তাই বলে অবশ্যই আমি আমার দক্ষতা ভুলে যাবো না"

মিহিরিমার কন্ঠ ছিল একদম শান্ত। ডেভিড এর উদ্দেশ্যে পুনরায় সে বলে ওঠে, আমায় একটা মোম এর ধারালো ছুরি এনে দাও।

ডেভিড এর কিছু উচ্চ বাক্য না করে সম্মতি জানিয়ে ঘর ছাড়তেই , মিহিরিমা বিছানায় এক পাশে বসে ইউভান এর রক্তে ভেজা শার্ট পুরোপুরি আলগা করে ফেলে শরীর থেকে।  মিহিরিমার হাত কাপছিল , চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ছে তার। এই সেই মানুষ টা যার ব্যক্তিত্বে সকলে ভয়ে তটস্থ, কিন্তু আজকে তার এই অবস্থা, নিস্তেজ শরীর এ গুলি তে ঝাঁঝরা এক পাশ ইউভান কি চওড়া ছাতির এক পাশ।

মিহিরিমা  তার পিতার মৃত্যুর আবছা দৃশ্য ভেসে এলো চোখের । হটাৎ ই ভরকে উঠে বলে উঠল, আপনার কিচ্ছু হবে না। আমি কিছু হতে দেবো না। ইউভান এর মাথা নিজের কোলে রেখে চোখে মুখে জল ছিটাতে লাগল।

" ম্যাম এই নিন সব কিছু!"

ডেভিড মিহিরিমা র বলা সব কিছু নিয়ে আসতেই মিহিরিমা ফার্স্ট এইড বক্স থেকে তুলো দিয়ে ক্ষত স্থান পরিষ্কার করতে ব্যস্ত ছিল। ডেভিড কে মিহিরিমা বলল, আমায় ছুরি টা প্রচণ্ড গরম করে দাও।

ডেভিড কিছু একটা আন্দাজ করে আবার ও বলল, ম্যাম ! আপনি কি সিউর।

" আমি শতভাগ শিউর, দ্রুত করো ডেভিড, ওনার রক্ত অনেক লস হয়েছে।"

ডেভিড এর কথা না বাড়িয়ে তাই করল, মিহিরিমা ইউভান এর লোমশ বুকের রক্ত গুলো কাপা হতে কোনো মতে মুছল ঠিক ই। তার বুকের মাঝে ড্রিম ড্রিম করে আওয়াজ শোনা যাচ্ছে নিজের। এই প্রথম কাউকে ড্রেসিং করতে ভয় পাচ্ছে মিহিরিমা। এটাও সম্ভব!

" ম্যাম এই নিন!"

মিহিরিমা এক ধ্যানে গরম ছুরির দিকে একভাবে তাকিয়ে থেকে বলে ওঠে,  আমি ওনার কিছু হতে দেবো না ডেভিড। আমি.. আমি

" ম্যাম স্যার একটু নড়ছেন!"

মিহিরিমা দেখল ইউভান এর শরীর সামান্য নড়ছে। না ভয় পেলে চলবে না আর, ডেভিড এর হাত থেকে  ছুরি টা নিয়ে ইউভান এর বুকের শেষ প্রান্তে ক্ষত তে  স্পর্শ করতেই ইউভান এর শরীর ব্যথায় বেঁকে যায়।

" ডেভিড ওনাকে ধরো প্লিজ"

" ম্যাম আমি স্যার এর এই কষ্ট সহ্য করতে পারছি না"

মিহিরিমা কথা বলল না ঠিকই, ইউভান এর এই কষ্টে তার বুক ফেটে যাচ্ছে। দীর্ঘ তিরিশ মিনিট পর তিনটে গুলি অবশেষে বের করে মিহিরিমা কপালের জড়ো হয়ে থাকা ঘাম মুছল। ডেভিড ইউভান এর এক পাশে বসে আছে একদম প্রভু ভক্ত প্রহরীর মতো। কয়েকটা ওষুধ এর ড্রেসিং শেষ করে ইউভান কে শুইয়ে দেওয়া হয় ।

মিহিরিমা এবার নিজের শুক্ষ জিভ ভিজিয়ে   ডেভিড কে জিজ্ঞেস করে উঠল, আমি সমস্ত সত্য জানতে চাই।

ডেভিড আমতা আমতা করে বলল, স্যার ব্যক্তিগত বিষয়ে কাউকে জানার অধিকার নেই ম্যাম!

ডেভিড এর কথার অর্থ যৌক্তিক নয়। মিহিরিমা জানা মতে সে নিজেও ইউভান এর ব্যক্তিগত  জীবনের সাথে যুক্ত। আজ এত বড় ঘটনা, কি করে হলো? কে করেছে। সবটাই মিহিরিমা জানার অধিকার আছে।

ডেভিড এর দাঁড়ায় না, সে বেরিয়ে যায় আর সাথে ভিলার সমস্ত গার্ড দের নজরদারি আরো বাড়িয়ে তোলার আদেশ দেওয়া হয়।

^^^^^^^

মিহিরিমা মাথায় হাজারো দানা বাঁধলেও রাত বাড়তে থাকলে ইউভান এর শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। তার চোখের ঘুম আসে না আর। ওষুধ এর সাথে তার মাথার কাছে বসে জলপট্টি দিতে থাকে মিহিরিমা।

শেষ রাতে জ্বর ছাড়লে ইউভান এর জ্ঞান সামান্য আসে । তীব্র ব্যথায় শরীর নড়াতে কষ্ট হয় তার, কিছু একটা অনুভব করে পাশেই দেখল মিহিরিমা ঘুমন্ত শরীর। তীব্র ব্যথার মাঝে মুখে হাসি ফুটে উঠল তার।

" মাই বেবি গার্ল!"

" উম মিঃ ডিউক... ... আজ আমি কি ভয় পেয়েছি ... আপনাকে দেখে... হু  কিছু হবে না আপনার। আমি আ...মিই  কিছু হতে দেবো না । আই হেট ইউ মিঃ...

ঘুমের ঘোরে মিহিরিমা আবছা কথা গুলো শুনে ইউভান এর মুখের হাসি প্রশস্ত হলো ।

" I'm also hate you babygirl. But You are mine .. you know na?"

মিহিরিমা উত্তর দিতে পারে না ঘুমের মাঝে। তবে ইউভান এর লোমশ বুকের মাঝে মুখ লুকিয়ে দেয় আরো।

___________________'________

Write a comment ...

Write a comment ...