31

Jealous or something else?

মিহিরিমা বাড়িতে পৌঁছেছে অনেক ক্ষণ ই হলো প্রায়। পরণে রাত পোশাক টা পাল্টাতে পাল্টাতেই রোজী নক করল ডিনার এর জন্যে তাকে।

" রোজী ডিনার এর কোনো দরকার নেই । "

" ম্যাম আমায় জানানো হলো আপনি পার্টি থেকে ডিনার না করেই এসেছেন তাই আপনাকে ডিনার সার্ভ করতে.."

মিহিরিমা কৌতূহল বশত জিজ্ঞেস করে, কে জানিয়েছে তোমায়?

" ম্যাম মিসেস আলেকজেন্দ্রি কড়া ভাবে বলেছেন .. আপনি ডিনার করেন নি... তাই ফিরলেই ডিনার সার্ভ করা ।"

মিহিরিমা ঠোঁটে  জোরপূর্বক হাসি ঝুলিয়ে বলল, আমার খেতে ইচ্ছে করছে না রোজী।

হয়তো তার মন মস্তিষ্ক অন্য কিছু উত্তর শুনতে চাইছিল।

রোজী কে রুম থেকে চলে যেতে বলেই মিহিরিমা খুঁটিয়ে খুঁটিয়ে ইউভানের পুরো লক্সিরিয়াস বেডরুম টা দেখতে থাকে। যেই ঘরে মাত্র দুদিন থেকেছে। ইউভান আর সে রুম শেয়ার করলেও ইউভান  কাউচে কাটায় বাকিটা রাত।

ঘর টা পুরোটাই কালো থিম এর ওপর। কাবার্ড হটাৎ চোখ যেতেই মিহিরিমা খুলে বসে সেটা। কাগজের পাহাড় পুরোটাই। হয়তো সবটাই বিজনেস রিলেটেড। কিছু একটা মনে হতেই  পেপার গুলো চেক করতে থাকলো সে.. হয়তো কয়েকটা ডিল সম্পর্কিত। নিজের চিড় খাওয়া ফোন টা হাতে নিয়ে ফটাফট কয়েকটা ছবি তুলে  ফেললো সে।  কবার্ড টা বন্ধ করে লম্বা শ্বাস নিতে নিতে মিহিরিমা দেখল ঘড়িতে রাত ১২ টা বাজছে।

_" তোমাদের স্যার কি বাড়ি ফিরেছে ?",, মিহিরিমা চিন্তিত গলায় গার্ড দের মধ্যে  একজন কে জিজ্ঞেস করতেই , যারা সিকিউরিটির দায়িত্বে থাকে তারা স্পষ্ট জানায়, স্যার এর খবর তারা জানে না।

মিহিরিমা চাইলেও মিঃ ডিউক এর সাথে যোগযোগ করতে পারছে না । কারণ মিহিরিমা কখনও প্রয়োজন মনে করে নি তার নাম্বার এর!!

হল রুমের সোফায় বসেই মিহিরিমা শরীর এলিয়ে দেয় ।বেড রুমের মধ্যে একা তার বড্ড অস্বস্তি হচ্ছিল। কখন এভাবে সে ঘুমের দেশে পাড়ি দেয়

নিজের অজান্তেই।

সকালে  তীব্র আলো মিহিরিমার মুখে পরতেই ধড়ফড় করে উঠে বসে সে। চোখ খুলতেই রোজী কে চিন্তিত অবস্থায় দেখে, মিহিরিমা ভাঙ্গা গলায় বলল, কটা বাজে এখন রোজী?

" ম্যাম  সাত টা"

" এত সকালে তুমি কি করছো? কালকে তোমাদের কোয়ার্টারে যাও নি ঘুমোতে? মিঃ ডিউক কি ঘরে আছেন?"

মিহিরিমা আপন মনে বলল। কারণ এখানে কেয়ার টেকার দের থাকার জন্যে সেপারেট কোয়ার্টার রয়েছে।  রোজী তার  সর্ব ক্ষণ সঙ্গী হলেও রাতে কখনোই রোজী থাকে না ।

" ম্যাম উম আসলে স্যার আসে নি কাল রাতে... আমি তাই যাই নি কোয়ার্টারে। এখানেই ছিলাম"

মিহিরিমার মন টা চঞ্চল হয়ে উঠল ।

" রোজী  তুমি যদি ভেবে থাকো  তোমার স্যার ছাড়া আমি কিছু করতে পারবো না এটা একদম ভুল! তোমার ঘুম গুলো নষ্ট করার দরকার ছিল না"

রোজী মিহিরিমা কে রেগে যেতে দেখে মাথা নীচু করে রইল।

" আজ গ্র‍্যানি  আসবে... অফিসে  আজ যাওয়া হচ্ছে না",, মিহিরিমা নিজের মনেই বিড়বিড় করে কথা টি বলল। তারপর ফোনটা খানিক ক্ষণ মন দিয়ে চেক করে বলল, আজ আমি ব্রেকফাস্ট বানাবো রোজী... Can you please help me?

" কিন্তু ম্যাম আপনি শিউর রান্না করবেন? আসলে আসলে উম স্য..."

রোজী আমতা আমতা করে বলার আগেই মিহিরিমার চোখ রাঙানি দেখে রোজী কথা টা মুখেই রেখে দেয়।

_" আমি হেল্প করবো ম্যাম আপনাকে। "

মিহিরিমা ফ্রেশ হওয়ার জন্যে হল রুম ছাড়লেই রোজী লম্বা লম্বা শ্বাস নিতে থাকে। কাল থেকেই মিহিরিমা ম্যাম এর মেজাজ ঠিক নেই.. রেগে রেগে কথা বলছে যা রোজী বুঝে উঠতে পারছে না হটাৎ মুড বদলের কি কারণ!

ঘড়িতে তখন ১০ টা , মিহিরিমা রোজির সাহায্যে কিচেনে কিছু ডিশ তৈরি করছিল ।

_" ম্যাম স্মেল তো খুব সুন্দর আসছে.. "

_" টেস্ট করো তুমি আগে?"

__" কিন্তু ম্যাম. "

__" রোজী তুমি আমার বোনের মতো.. আগেই বলেছি ম্যাম বলবে না.. তাও ম্যাম ই বলবে তুমি..! নাও টেস্ট করো.. কোনো কথা না!!"

রোজী মিহিরিমার তৈরী ডিশ টেস্ট করে জবাব দেয়, দারুন হয়েছে ম্যাম! উম.. দারুন।

তখন ই একজন গার্ড এসে জানায় , মিসেস আলেক জেন্দ্রী ইজ হেয়ার।

মিহিরিমা মাথা নাড়াল। তারপর রোজী কে ইশারায় তার সাথে যেতে বলল।

" মিহি মাই চাইল্ড! "

মিসেস আলেক জেন্দ্রি মিহিরিমা কে দেখা মাত্রই গলা জড়িয়ে ধরলেন। মিহিরিমা   গ্র্যাণীর হাতে  আদুরে চুমু খেয়ে কিছু বলার আগেই নজরে গেল তাদের ঠিক কিছুটা দূরেই লাস্যময়ী পোশাকে এক নারী দাড়িয়ে আছে। মিহিরিমার মনে হলো কোথায় কেনো দেখেছে তাকে!

"  Granny who is she?"

" Mihirima.. actually.. she is ..."

" Granny let me introduce myself... Hello mihirima.. I'm LARA .. your husband's best friend!!"

লারা মুখে কুটিল হাসি বজায় রেখে মিহিরিমা কে বলল। মিহিরিমা কিছুটা হলেও চমকাল। ইউভান এর বেস্টফ্রেন্ড? আগে তো কখনও দেখে নি..। মেয়েটার শরীরে নামে মাত্র পোশাক। কুটিল দৃষ্টি। মিহিরিমা কে যেনো চ্যালেঞ্জ করছে  প্রতিক্ষণে।

মিসেস আলেক জেন্ড্রি শুকনো কেশে পরিস্থিতি সামলাতে বললেন, আসলে লারা হলো ফারহান এর মাসি। এত দিন বাইরে থাকতো। ফারহান এর এঙ্গেজমেন্ট এর জন্যে এসেছে লন্ডনে ।

" ইয়াহ ..  গ্র্যানী কে একা ছাড়তে ভালো লাগছিল না .. তাই চলে এলাম সাথে।  কালকে পার্টি তে তোমায় দেখেছি কিন্তু কথা বলা হয়ে ওঠে নি।"

লারার ছন্দময় কথায় মিহিরিমা মৃদু হাসল।

" ভালো করেছো। বসো। আমি আজ ব্রেকফাস্ট বানিয়েছি।

" ওহ মিহিরিমা ইউ আর বেসিকালী হাউস ওয়াইফ তবে?",, লারা ব্যাঙ্গ মূলক কথা ভালোই বুঝল মিহিরিমা। মিসেস আলেকজেন্ড্রী   গম্ভীর গলায় বলল, লারা কন্ট্রোল ইউর মাউথ। মিহিরিমা আমাদের কোম্পানি তে যুক্ত।

" রিয়েলী মিহিরিমা। বা শুনে ভালো লাগল। তবে তো এটাও শুনেছ নিশ্চই  Royel Dutch shell,  পর পর দুটো ডিল মিস করায় আর্থিক ক্ষতির সম্মুখীনে পড়েছে । ইউভান এর সাথে একটু আগে কথা হলো। কাল সারা রাত আমরা অফিসেই ছিলাম...",, লারা মুখ টা ইনোসেন্ট করে বলল।

মিসেস আলেকজেন্ড্রী অবাক হয়ে বললেন, ইউভি কাল বাড়ি ফেরে নি?

" নো গ্রানি । ইউভি অফিসে ছিল। কোম্পানি থেকে পর পর সব ডাটা লিক হতে যাচ্ছে। সে খুব চিন্তিত"

মিহিরিমা র হাত থেকে ধপ করে জলের গ্লাস টা আচমকা নিচে পড়ে যায়। জোরালো শব্দ করে ফ্লোর জল ছড়িয়ে পরে।

_" মিহি মাই চাইন্ড। কুল  ডাউন। সার্ভেন্ট পরিষ্কার করে দেবে "

_" সরি সরি এভরিওয়ান । আমি কিচেনে তোমাদের ব্রেকফাস্ট এর ব্যবস্থা করছি"

মিহিরিমা জোরালো পায়ে মাঝখান থেকে সরে রান্নাঘরে এসে চোখে মুখে জল ছিটিয়ে লম্বা লম্বা শ্বাস নেয় কয়েকবার। বুক টা হটাৎ ধড়ফড় করছে কেনো তার! লারার ভঙ্গি  চালচলন সুবিধার নয়। তবে তার কানে এখনো লারার বলা কথা টা বাজছে।"ইউভান এর সাথে একটু আগে কথা হলো। কাল সারা রাত আমরা অফিসেই ছিলাম...",,

মিঃ ডিউক কাল রাতে বাড়ি ফেরে নি । মিস লারার সাথে অফিসে কাটিয়েছে।

গলায় কেমন যেন দলা পাকিয়ে যাচ্ছে।

বাইরে থেকে মেয়েটির উৎফুল্ল মেশানো আওয়াজ  মিহিরিমার কানে পৌঁছায়।

" ইউভি... তুমি চিন্তে করো না। কোম্পানির ই কেউ বিশ্বাসঘাতকতা করছে .. আমি আছি না এখন। রাতেও তো ঘুমাও নি ঠিক করে... জিম একদিন অফ দিলে কি হতো..."

কথার উৎস ধরে মিহিরিমা এক কোনায় দাড়িয়ে লারার আদুরে গলায় ইউভান এর  শক্ত পুরুষালি শরীর ঘেঁষে কথা বলার ধরন দেখে মিহিরিমার হাতের মুঠো চেপে ধরে। ইউভান এর শরীরে ঘামে ভেজা টি শার্ট টা চেপে বসেছে। লারার দৃষ্টি ভালো লাগছে না মিহিরিমার।

" স্যার একটি খবর আছে আর্জেন্ট"

" ইয়েস ক্যা

রি অন"

" ফারহান স্যার গুরুতর অবস্থায় হসপিটাল এ ভর্তি। অজ্ঞাত ব্যক্তির হামলায়  তার হাতের ক্ষত বিক্ষত অবস্থা!"

Write a comment ...

Write a comment ...

story universe ( স্নেহার ডায়রি)

Pro
A proud pratilipi bengali writer