29

Met with Lara

_" ম্যাম ইউ আর লুকিং গর্জিয়াস। স্যার আপনাকে দেখলে জ্ঞান হারিয়ে ফেলবে!

রোজির টিজি কথায় মিহিরিমার গালের রং লালচে হয়ে উঠল।  লাল রঙের গাউন টা খুব ই সুন্দর । মিহিরিমা আয়নায় নিজেকে ঘুরে ফিরে দেখছিল। তবে গাউন টার গলা অনেকটাই বড়ো যা তার  স্তন এর উপরি ভাগে এসেছে থেমেছে। নেক লাইন এ কাপড়ের অস্তিত্ব নেই। এক কথায় মিহিরিমা কে লাস্যময়ী এর থেকে কম লাগছে না।  ফারহান এর এঙ্গেজমেন্ট পার্টির জন্য অদ্ভুত ভাবে তার কোনো খারাপ লাগা কাজ করছে না ,তবে একটা অস্বস্তি ঠিক ই হচ্ছে।

_" Mihirima! We are getting late .. what's going on.. !!"

ইউভান বিরক্তির সহিত কক্ষে প্রবেশ করছিল । গম্ভীর উচ্চ ।স্বরে , রোজী মিহিরিমার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। ইউভান কিছু বলার জন্যে সামনে তাকাতেই যেনো থমকে যায়।  আয়নায় মিহিরিমা প্রচণ্ড লাস্যময়ী সাজে তার দিকেই তাকিয়ে আছে । লাল রঙে যেনো ফর্সা শরীর টা মাখনের মতো লাগল ইউভান এর। লাল রং এর ড্রেস টা অনেকটাই রিভেলিং। নেক লাইন থেকে পেছনের অনেক টা অংশই ডিপ যা মিহিরিমার রূপ কে আরো আবেদনময়ী করে তুলেছে।

মিহিরিমা ইউভান এর দৃষ্টি অনুভব করতে পারছিল ভালো মতো। আয়না দিয়ে  মিহিরিমা স্পষ্ট ইউভান কে দেখে কয়েক মুহূর্তে পুরুষালি শরীর টা তার নজর কেড়ে নেয়। ইউভান এর শার্ট এর দুটো বোতাম খোলা। যার জন্যে লোমশ বুক টা মিহিরিমার দৃষ্টি কাড়ছিল বার বার ঠিক তবে তার উদ্দেশ্য এখন অন্য।  আয়না দিয়ে দেখল ইউভান তার দিকেই এগিয়ে আসছে। ঠোঁট কামড়ে নিজের পেছনে মেনলি গন্ধ টা তৎক্ষণাৎ নাকে আসল তার। মিহিরিমা নিজের অজান্তেই ভাবনায় ডুবে যাচ্ছিল। চোখ খিচে বন্ধ করে ফেলে সে।  ইউভান এর শক্ত বুকটা মিহিরিমার পিঠে স্পর্শ করতেই সে ভেতর ভেতর কেঁপে ওঠে। কিন্তু খানিক ক্ষণ শূন্য অনুভব করার পর মিহিরিমা চোখ খুলে দেখতে পায় ইউভান তার দিকেই বাঁকা হেসে কিছু টা দুরত্বে দাড়িয়ে আছে।

_" you think you can easily distract this man! Silly Baby girl.  Come Fast I'm waiting for you in my car"

মিহিরিমা দাঁত খিচে দাড়িয়ে রইল। ইউভান তাকে এভাবে জব্দ করবে ভাবতেই বিরক্তি গ্রাস করল । ইচ্ছে করেই আজ সে এই ড্রেস টা বেছে নিয়েছিল ইউভান এর জন্যেই। ইউভান যাতে নিজেই নিজের গেম এ হেরে যায়। কিন্তু! হলো উল্টো।

ইউভান নিজেই  ড্রাইভ করছিল। মিহিরিমা আর তার মাঝে কোনো কথা হয় নি বাকিটা পথ।  গাড়ি ভেন্যু তে পৌঁছাতেই মিহিরিমা কিছু বুঝে ওঠার আগেই ইউভান তার হাত  নিজের হাতের মাঝে শক্ত করে ধরে নিয়ে যায় পার্টির ভেতরে। মিঃ এন্ড মিসেস ডিউক এর উপস্থিতি সেখানে উপস্থিত সকলের নজর তাদের দিকে কেড়ে নেয়।

_" ওমাইগড! মিঃ এন্ড মিসেস ডিউক ইজ হেয়ার"

_" ওয়ান পিকচার ম্যাম। নো নো প্লিজ কাপল পিকচার। "

রিপোর্টার দের সম্মুখে দুজনকেই কাপাল পোজ দিতে হয়  এজ হ্যাপি কাপল হিসেবে। যদিও ইউভান এক্সকিউজমী বলে  মিহিরিমা সাইড এ নিয়ে আসতেই পার্টি তে সকলের নজর তাদের দিকেই পরে। মিহিরিমা অস্বস্তি বোধ করল অজান্তেই আঁকড়ে ধরল ইউভান এর হাত।

মিসেস আলেকজেন্দ্রি এগিয়ে আসতেই ইউভান একটু ঝুঁকে ওনাকে গ্রিট করল।

_" আমার ইউভি আর মিহিরিমা কে বড্ড মিস করেছি"

মিহিরিমা  গ্র্যান্ড মা জড়িয়ে ধরে বলল, আমিও গ্র্যান্ড মা।

_" ফারহান এর এঙ্গেজমেন্ট শুরু হতে চলেছে। তোমরা এসো"

মিহিরিমা অল্প হাসল। তার চোখ গেল রিভিলিঙ লাস্যময়ী সাজে হিলের আওয়াজ তুলে এগিয়ে আসছে এক নারী। যাকে সে খুব ভালো করে চেনে।

ইসাবেলা!

ইসাবেলা ---" ইউভি ! ফাইনালি এলে তাও বৌ কে সাথে নিয়ে।"

সে মিহিরিমার দিকে তীক্ষ্ম দৃষ্টি রেখে কিছু বলার আগেই ইউভান গম্ভীর কণ্ঠে বলে, মিট মাই ওয়াইফ, মিহিরিমা ইউভান ডিউক।

__" আংকেল শেষ পর্যন্ত ফারহান এর এক্স কে তাও হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করলেন । হাহাহাহাহা ".... কথা টা  উচ্চ স্বরে বলতে বলতে এগিয়ে আসছিল মিয়ামি ডোনাল্ড। যার সাথে ফারহান এর এঙ্গেজমেন্ট আজ। ফারহান ঠিক তার পেছনে দাঁড়িয়েছে।

মিহিরিমা র পরিস্থিতিতে বড্ড অস্বস্তি হতে লাগল । সব চাইতে বেশি ফারহান এর দৃষ্টি। সে অজান্তেই ইউভান এর কাছ ঘেঁষে দাড়াল কিছুটা।

__" ইসা লেট স্টার্ট দা পার্টি। আই ডোন্ট হ্যাভ মাচ টাইম", ইউভান  শক্ত করে  মিহিরিমা র কোমরে শক্ত হাত টি জড়িয়ে ধরে বলল। 

মিহিরিমার মনে হলো সকলে যেনো কেমন দৃষ্টি টা তাকিয়ে আছে তার দিকে। সবচাইতে ফারহান এর দৃষ্টি তার অসহ্য লাগছে।

ইসাবেলা  সর্ব সম্মুখে ফারহান এর রিং সেরিমানি স্টার্ট করতে নির্দেশ দিতেই। মিয়ামি আর ফারহান আংটি বদল করল। রিপোর্টার দের ভিড় তাদের ঘিরে ধরেছে।

🎀

__"লারা  লুক ইউভান ডিউক তার ওয়াইফ এর সাথে এসেছে। "

লারা তার বন্ধু দের সাথে  ড্রিংক করতে ব্যস্ত ছিল ।  তার ফ্রেন্ড এর কথায় সামনে তাকিয়ে ইউভান আর  সাথে একটি মেয়ে কে দেখতে পেল।  ওয়াইফ! লারা ড্রিংক এর গ্লাস টা এক নিমিষে শেষ করে উঠে দাড়াল । সে অনেকক্ষণ আগেই লক্ষ্য করেছিল ইউভান কে। কত বছর পর এত সামনে থেকে দেখছে। বয়স বাড়ার সাথে সাথে যেনো আরো সুন্দর হচ্ছে মানুষটা। অতিরিক্ত হট!!

__" কোথায় যাচ্ছিস লারা! "

__" যার অপেক্ষা করেছি এতদিন। তাকে ফিরে পেতে।

লারার চোখে মুখে উগ্র প্রতিহিংসার ছাপ।

🍃

মিহিরিমা সারা পার্টি তেই ইউভান এর হাত ধরেই ছিল। ইউভান এমন ভাবে ধরে আছে যেনো ছেড়ে দিলেই হারিয়ে যাবে। অনেকেই ইউভান কে ড্যান্স এর জন্যে অফার করলেও সে নাকচ করে দিচ্ছে।

__" ম্যাম ড্রিংক ?"

ওয়েটার ট্রে তে বিভিন্ন ড্রিঙ্ক পজিশনে সাজিয়ে সকলের কাছেই যাচ্ছে। মিহিরিমা কে অফার করতেই ইউভান ভ্রু কুচকে তার দিকে তাকায়, মিহিরিমা সাথে সাথেই বলে ওঠে,

__" নো নো..."

ওয়েটার টি ট্রে  টা নিয়ে যাওয়ার সময় হাত ফসকে মিহিরিমার শাড়ি তে পরে যায়।

_" ম্যাম আই এম সো সরি ।  আমি জেনে বুঝে করি নি। প্লিজ ম্যাম"

মিহিরিমা পরিস্থিতি সামলে ওয়েটার কে পাঠিয়ে দিলেও এভাবে থাকা সম্ভব নয়।  সে ইউভান কে সামলে আস্তে করে বলল, আমায় ওয়াশরুমে যেতে হবে একটু।

__" চলো নিয়ে যাচ্ছি।"

__" ও নো!! মেয়েদের ওয়াশ রুমে আপনার কি কাজ। আমি যাবো আর আসবো"

ইউভান বিরক্ত হলেও কিছু বলল না। পার্টি। তে উপস্থিত বিজনেস ম্যান দের সাথে অল্প সময়ের মধ্যে কথায় ঢুবে গেল ইতোমধ্যে! খানিক ক্ষণ পড়ে পিঠে মেয়েলি স্পর্শ অনুভব হতেই ইউভান এর মুখে হাসি ফুটে উঠল।

__" মিহি..

ইউভান এর চোখ প্রসারিত হয় সামনের নারীটি কে দেখে।

__" লারা ইউ হেয়ার"

_______________________________

মিহিরিমা দ্রুত শাড়ি ঠিক করে ওয়াশ রুম থেকে  বের হয়ে যাবে ভেবেছিল।

__" উফ সব সময় ঝামেলা আমার সাথেই লেগে থাকে"

কিন্তু হঠাৎ দরজায় খট করে শব্দ হতেই মিহিরিমা কারোর সারা শব্দ না উল্টো

দিকে ঘুরতেই  চমকে ওঠে তাকে দেখে। মিহিরিমা র চোখ মুখ শক্ত করে বলে, ফারহান তুমি এখানে কি করছো???

Write a comment ...

Write a comment ...