27

Punishment.

মিহিরিমা অফিসে প্রবেশ করতেই তাকে বিশেষ ভাবে ওয়েলকাম করা হলো। কোম্পানির ওউনার ওয়াইফ বলে কথা! ফুলের বুকে গুলো কালেক্ট করে নিজের কেবিনে লম্বা শ্বাস নিল সে। কত দিন পর অফিসে এসেছে কিন্তু আজকের পরিচয় তার ভিন্ন। ইউভান ডিউক এর স্ত্রী সে! অফিসের একাংশ তাকে নিয়ে আলোচনায় মেতে উঠেছে।

__" মিহি ! তুমি ভাবতে পারবে না এত টা সারপ্রাইজ হয়েছি যখন মিডিয়ায় ইউভান স্যার তোমায় ওয়াইফ বলে পরিচয় দিলেন। উফ কি রোম্যান্টিক! তুমি তো বলো নি যে তোমাদের ভেতরে ভেতরে উম?

মিহিরিমা তিক্ত হাসল, আমার ভালো লাগছে না জেসি। তুমি একটু বসবে আমার পাশে!

জেসমিন বুঝল নিশ্চয়ই এর ভেতরে অন্য কোনো বিষয় রয়েছে। নয়তো মিহিরিমা এত দিন অফিস এ স্কিপ তারপর হটাৎ বিয়ের নিউজ কেমন স্ট্রেঞ্জ না!!

__" আমি আগে থেকেই জানতাম মিহি এই বিয়ে টার পেছনে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। "

পেড্রো হটাৎ পেছন থেকে এসে উপস্থিত হওয়ায়। মিহিরিমা অবাক ই হলো। পেড্রো হটাৎ? কারণ সে খুব কম ই আসে অফিসে।

__" তোমায় দেখতে এলাম মিহি। এক্স এর আংকেল এর সাথে হটাৎ বিয়ে করলে নিশ্চই কোনো কারণ আছে?"

মিহিরিমার হটাৎ সব কিছু বিরক্ত লাগল। পেড্রোর কথা গুলো তার প্রচণ্ড খারাপ লাগল। তাই সে বাধ্য হয়ে বলল, এটা জাস্ট পরিস্থিতির চাপে পড়ে হয়েছে। মিঃ ডিউক আর আমার মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই।

পেড্রো মুখ টা চক চকে হয়ে উঠল। সে মিহিরিমা কে জড়িয়ে ধরল তৎক্ষণাৎ।

__" আই নো সুইটহার্ট। আর ওরকম মানুষের সাথে কেউ বা বিয়ে করবে?"

মিহিরিমা কেনো জানি মুখে হাসি ফোটাতে পারল না। জেসমিন ঠায় দাঁড়িয়ে রইল সেখানে।

_____________________________

__" Mr Duke we are forced to cancel the million euro deal with your company."

ইউরোপিয়ান এক বিজনেস ম্যান নাম মিঃ শার্লক এর বক্তব্যে, ইউভান চোখে ইশারা করল ডেভিড কে কিছু একটা। ডেভিড তার সর্বক্ষণ সঙ্গী। তার ডান হাত বলতে গেলে। ডেভিড তার বিচক্ষণতা নিয়ে ইউভান এর কাছে বিশ্বস্ত হয়ে উঠেছে।

___" Can we know the reasons for this decision with evidence? Mr. Sharlok.

মিঃ শার্লক তার কাছে থাকা একটা ফাইল বের করে ডেভিড কে দেখালেন। প্রমাণ সমেত দেখালেন এত বড় আমাউন্ট এর ডিল পুরোপুরি গোপনে হয়েছিল " Royal Dutch shell" কোম্পানির সাথে। প্রোগ্রেস শুরু হওয়ার আগেই ইউভান এর কোম্পানি থেকে এই তথ্য লিক করেছে। যার জন্যে এই ডিল টার উপদেষ্টা কে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

ডেভিড বড্ড করুন চোখে তাকালো ইউভান এর দিকে। তার কোম্পানির হয়েও কে তার সাথে বিট্রে করার সাহস পেল! উফ। মিঃ শার্লক ডিল টা ক্যানসেল করে চলে যেতেই ইউভান  সামনের কাচের গ্লাস টা ছুঁড়ে ফেলে দেয়। এত বড় ক্ষতি হয়ে গেল কোম্পানির! চুল গুলো খিচে নিজের কেবিনেই পায়চারি করতে করতে ডেভিড কে বলল, wtf is going on devid! এতো বড় ক্ষতি। তুমি জানতে এই ডিল টা ইম্পর্টেন্ট। এরপর ও কেনো এই ভুল! সিকিউরিটি প্রত্যেক টা খবর আমার লাগবে। ইউভান সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে একটা ফুটেজে তার চোখ পড়তেই চোয়াল শক্ত হয়ে ওঠে।

__" মিহিরিমার কে এখন কোন পোস্ট এ দেওয়া হয়েছে?"

___" ম্যাম কে তো ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। কেবিন ও আলাদা!

ডেভিড সরল মনে বলল। কারণ ডেভিড এর অনুপস্থিতি তে পিএ হিসেবে মিহিরিমা থাকলেও ডেভিড চলে আসার পর তাকে অন্য পদ দেওয়া হয় ।  ডেভিড বুঝল না ফুটেজে কি এমন ছিল যে স্যার আরো রেগে গেল;

ইউভান কেবিন থেকে বেরিয়ে যেতেই ডেভিড লম্বা শ্বাস নিল। ইউভান এর রাগ কে প্রচণ্ড ভয় পায় ছেলেটা।

_________________________________

__" আপকামিং ডিল টা ক্যানসেল ইয়ার!"

__" কোম্পানি তে অনেক বড় ক্ষতি!"

__" ইউভন স্যার প্রচণ্ড রেগে কেবিন থেকে বেরোলো। ডেভিড স্যার এর সাথেও বেশ রাগারাগি করেছে। "

অফিসের স্টাফ দের কথা গুলো মিহিরিমা , জেসমিন পেড্রোর কানেও গিয়েছে । পেড্রো অবাক করা স্বরে বলল, ওমাই গড ! এ তো অনেক বড় লস। ইউভি কেমন রেগেছে বুঝতেই পারছি।

জেসমিন মন খারাপ করে বলে, আমার খুব খারাপ লাগছে। ডেভিড স্যার ও বকা খেয়েছে শুনলাম। অফিস থেকে ইনফর্মেশন লিক করেছে।

মিহিরিমা আনমনে হয়ে বলল, হুম তাই তো। অনেক টাকার লস!

পেড্রো মিহিরিমা কে দেখে আবার ও তার কাছ ঘেঁষে দাড়াল। তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, রিল্যাক্স মিহি। ইউভি প্রচণ্ড গ্রুম্পি। বি কেয়ারফুল।

মিহিরিমা মাথা নাড়াল। সে খুব ভালো জানে ইউভান এর  বিহেভিয়ার। তার ও টেনশন হচ্ছে।

হটাৎ  বুটের শব্দে মিহিরিমা সামনে তাকিয়ে স্বয়ং ইউভান কে দেখে শুকনো ঢোক গিলল। পেড্রো অবশ্য সরে গেল না। সে এই বিয়ে মানে না। ইউভির সাথে কিছু তেই থাকতে দেবে না মিহিরিমা কে।

ইউভান এর জ্বলন্ত দৃষ্টি মিহিরিমার ভেতর টা ভয় ধরিয়ে দিল।  সে ইউভান এর সামনে গিয়ে আমতা আমতা করে কিছু বলার আগেই ইউভান তার হাত টা খপ করে ধরল। মিহিরিমা ব্যথায় মুখ খিচে উঠল।

ইউভান কাউকে এক্সপ্লেইন করতে পছন্দ করে না। সে কোনো দিকে না তাকিয়ে মিহিরিমা কে টানতে টানতে নিজের সাথে হিড়হিড় করে নিয়ে যায়। জেসমিন, পেড্রো সহ অফিসের স্টাফ রা অবাক চোখে তাদের দিকেই তাকিয়ে রয়েছে।

__" দেখলে ইউভি প্রচণ্ড ভায়োলেন্ট। ওর কাছে মিহি ভালো থাকবে না !"

জেসমিন পেড্রোর কথা কিছু একটা বুঝে বলল, " তুমি কি ওকে পছন্দ করো!"

__" ইয়েস! ফারহান এর গার্লফ্রেন্ড ছিল তখন থেকে আমি তাকে চিনি। আমার মিহি কে পছন্দ। ইউভি আমাদের মাঝে না এলে হয়তো আমি তাকে বলে দিতাম! তবে মিহিরিমা কে কিছুতেই ওর কাছে থাকতে দেবো না!"

জেসমিন কিছু বলল না। পেড্রো কে প্রচণ্ড ডেসপারেট লাগছিল। তবে তার মন চায় মিহিরিমা আর ইউভান স্যার একসাথে থাকুক!

____________________________________

" লিভ মিঃ ডিউক । স্টপ ইট!",, ইউভান  টেনে হিঁচড়ে মিহিরিমা কে গাড়ি তে লক করে দিয়েছে। ইউভান তখন ও চোয়াল শক্ত করে তাকিয়ে সামনে তাকিয়ে আছে।

" ড্রাইভার! ভিলা তে নিয়ে চলো ফাস্ট!"

" ইয়েস স্যার!"

কালো মার্সিডিজ টা চলতে শুরু করলে মিহিরিমা ছটপট করে ওঠে । ইউভান ড্রাইভার কে ইশারা করো কিছু একটা। মিহিরিমা এবার তার হাত টেনে জিজ্ঞেস করল, " আমাকে এভাবে টেনে নিয়ে আসার কি মানে! কোথায় যাচ্ছি আমরা!!"

ইউভান প্রচণ্ড রুডলি ভাবে  মিহিরিমা কে নিজের শরীরের সাথে চেপে ধরে। হিসহিস করে কানের কাছে বলে, পেড্রোর ছোঁয়া তোমার খুব ভালো লাগে মিসেস ডিউক?

মিহিরিমার মনে হলো শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বেয়ে গেল। ইউভান এর শক্ত পা হাত টা ক্রমশ ড্রেস বেয়ে থায় এর ওপরে উঠে এসেছে।  সে কোনো রকমে ঠোঁট টা দাঁতের মাঝে চেপে কাপা গলায় বলল, কি করছেন এসব ! ড্রাইভার আছে। প্লিজ!

ইউভান বাঁকা হাসল মিহিরিমার চোখের কোনে জল দেখে। তার চোখ গুলো মিহিরিমার গোলাপী ঠোঁট গুলো কে দেখে তার রাগ টা দমে গিয়ে শরীরে অদ্ভুত উত্তেজনা সৃষ্টি হলো। ইচ্ছে করছে মিহিরিমার নরম ঠোঁট গুলো ক্ষত বিক্ষত করে দিতে। এই মেয়েটার ওপর ইউভান এর অধিকার আছে। তাকে দেখার। তাকে ছোঁয়ার। তাকে ব্যাথা দেওয়ার।

মার্সিডিজ টা থেমে যেতেই ইউভান এর মুখের হাসি চওড়া হলো। এই ভিলা টা বেশিরভাগ প্রাইভেট মিটিং এর জন্যে আসে ইউভান। তবে আজ মিহিরিমা কে এই গন্তব্যে আনার উদ্দেশ্য যে অন্য। একদম একান্তে। গ্র্যান্ড মা কে জানিয়ে দিয়েছে তারা আজ বাড়ি ফিরবে না ।

মিহিরিমা এক অন্য জায়গা দেখে কিছুটা বিচলিত হলো। তার কিছু বোঝার আগেই ইউভান  কোলে তুলে নিতেই মিহিরিমা চেঁচিয়ে ওঠে, " ওহ গড নামান আমায়। কোথায় নিয়ে এসেছেন আবার। আমি এখানে থাকবো না। ইস সবাই দেখছে!!

যদিও মিহিরিমা যা বলল তা একদম ই নয়।  ভিলার সার্ভেন্ট গুলো সকলেই তাদের দৃষ্টি নীচু করে রেখেছে।

ইউভান মিহিরিমা কে কোলে করে সরাসরি নিয়ে আসে একটা রুমে। মিহিরিমা কে বিছানায় ঠেলে তার কিছু বুঝে ওঠার আগেই ইউভান বাঁকা হেসে তার হাত দুটো টাই দিয়ে দ্রুত বেঁধে ফেলে। মিহিরিমা তখন ও বুঝে উঠতে পারে নি তার সাথে হলো টা কি। ইউভান কে কামার্ত চাহুনি তে তাকিয়ে থাকতে দেখে মিহিরিমা শুকনো ঢোক গিলছে বার বার।

" কি কি কর..." মিহিরিমা কিছু বলার আগেই ইউভান   মুখ ডুবিয়ে তার কাঁধে ভেজা স্পর্শ এঁকে দিতে থাকে। মিহিরিমা আতকে ওঠে। হাত বাঁধা অবস্থায় ইউভান এর সাথে পেরে ওঠে না। একসময় ইউভান তার থেকে সরে আসে। মিহিরিমা তখন লম্বা লম্বা শ্বাস নিচ্ছিল।

_" ইউ নিড পানিশমেন্ট ক্রিমিপাই। আজকের পানিশমেন্ট এর পর অন্য কোনো ছেলের স্পর্শ তো দুর তাদের কথা ভাবনাতেই আসবে না তোমার। You are belongs to me. Ready for my punishment babie?"

__________________________________

লন্ডন এয়ারপোর্ট,

ব্রালেট টপ, হট স্কার্ট পরণে মডেলের মতো  পোশাকে নারী মূর্তি টি নিজের গন্তব্যে পৌঁছে লম্বা শ্বাস নিল। তারপর দূরে নিজের পরিচিত মুখ কে দেখে দৌড়ে তার কাছে এসে পৌঁছাল।

" ও মাই গড । কত দিন পর তোমায় দেখলাম জিজু। উ!!"

রেহান ডিউক তার প্রিয় শালী কে জড়িয়ে ধরল। লারা স্টিফেন একজন নাম করা মডেল ইংল্যান্ড এর। প্রায় অনেক বছর পর ই তার লন্ডনে আসা। তবে অবশ্যই প্রয়োজনে।

" লারা বেটু আমি খুব খুশি হয়েছি  তোর আসাতে। "

লারা হটাৎ মুখ টা গম্ভীর করে বলল, আসতে তো হতই জিজু। ইউভান এর পাশে যে আমকেই মানায়। তাই না জিজু?

" বেটু  একদম তাই! এবার তুই চলে এসেছিস । আমার চিন্তা নেই। যে ভাবে মেয়েটাকে ফারহান এর জীবন থেকে বের করেছি। আমি জানি তুই পারবি ইউভান এর জীবন থেকে মিহিরিমা কে ছুঁড়ে ফেলতে।"

" ওহ গড রিল্যাক্স মাই লাভলি জিজু। আগে ভাই এর এঙ্গেজমেন্ট নিয়ে ভাবো তো এবার। আর অপেক্ষা করবে না "

" ইয়েস লারা। ফারহান এর এঙ্গেজমেন্ট খুব  শীঘ্রই হচ্ছে।"

লারা হাসল

। তার লাস্যময়ী হাসি তে পুরুষেরা গলে না এমন খুব ই রয়েছে।

" আম কামিং ইউভান! খুব শীঘ্রই তোমার জীবনে এন্ট্রি নিতে চলেছি"

Write a comment ...

Write a comment ...