_" Meet my wife misses Mihirima yuvaan Duke"
প্রেস মিডিয়ার সামনে উপস্থিত হয়েছে ইউভান মিহিরাইমা ইংল্যান্ডের বিত্তশালী ব্যাচেলর হট ইউভান ডিউক সে কিনা বিয়ে করেছে? বহু নারী ভক্তের মন শত খন্ড হয়ে গিয়েছে এই নিউজে। ইউভান ডিউক এর ব্যাকগ্রাউন্ডে নারী বিষয়ক কোনো রুমার শোনা না গেলেও নারী দের মনে ইউভান যেনো স্বপ্ন পুরুষ। তার সাথে এক ঝলক দেখা করার জন্যে পাগল। ইউভান ডিউক এর মতো ব্যক্তিত্ব কে স্বামী হিসেবে কে না চায়!
মিহিরিমা আজকের ইন্টারভিউ তে সকলের নজর কেড়ে নিয়েছে। লাইমলাইট এ তীব্র ক্যামেরা লাইট এর ঝলকানি তে মিহিরীমা কে হতে সম্মুখীন হয় অজস্র প্রশ্নের।মিহিরিমা প্রথম বার এই পরিস্থিতিতে বড্ড অস্বস্তি বোধ হয় ঘাবড়ে যায়। হটাৎ বিয়ে হওয়া টা তার মন মস্তিষ্কে এখনো ধাঁধার মতো লাগছে তার ওপর। ইউভান সকাল হতে না হতেই তাকে প্রেস মিটিং এ নিয়ে এসেছে। তখন ই একটা শক্ত হাত তার কোমরে অনুভব হতেই তার পাশে ইউভান কে দেখল । ইউভান বড্ড প্রোফেশনাল ভাবে মিহিরিমা কে আঁকড়ে সকলের উদ্দেশ্যে বলে, প্লিজ লিভ মাই ওয়াইফ। সে অস্বস্তি ফিল করছে।
তখন এক রিপোর্টার জিজ্ঞেস করল, স্যার তবে আপনার নারী ভক্ত রা উত্তর চায়.. সে রাতে আপনার সাথে যেই মেয়েটি ছিল সে তবে কে?
মিহিরিমা এক পলক তাকিয়ে দেখল ইউভান তার চোখের দিকেই তাকিয়ে আছে। মুখে বাঁকা হাসি । হয়তো এই মুহুর্তের অপেক্ষায় ছিল ।
_" সে রাতে আমার ওয়াইফ আবদার করেছিল লন্ডনের রাত নাকি সে দেখতে চায়। সেই মূহূর্তের ছবি ই ভাইরাল হয়েছিল কিছুদিন আগে । আমি আমার ওয়াইফ এর সাথে লং ড্রাইভ এ বেড়িয়েছিলাম। কিন্তু ঘটনা টি কে নিয়ে এত জল ঘোলা হয়। ইউভান ডিউক এর ব্যাকগ্রাউন্ডে কোনো ইস্যু না আছে না কখনও থাকবে। আমরা অনেক আগেই গোপনে বিয়ে করেছিলাম । তাই না ডার্লিং?"
মিহিরিমা জোড় করে নিজের হাসি প্রশস্ত করল।
মিডিয়ায় হৈ হৈ শুরু হলো। এটাও সম্ভব। ইউভান কেনো গোপনে রেখেছিল এই কথা। প্রশ্ন টা আসতেই ইউভান আবার ও বাঁকা হেসে বলল, কিছু দিন নিজেদের মত সময় কাটাতে চাইছিলাম। তার টা মিহিরিমার কোমরে স্লাইড করে যাচ্ছে ক্রমাগত। এতে মেয়েটা ইউভান এর শার্ট আঁকড়ে ধরেছে। মুহুর্ত টা নিমিষেই ভাইরাল হলো। ইউভান ডিউক বেশ রোমান্টিক । মিডিয়ায় তাদের ঘনিষ্ঠতা দেখে সকলেই রোম্যান্টিক কাপল , আইডল কাপল বলছে। নিমিষেই দুদিন আগের রুমার গুলো মুছে প্রেস মিটের ছবি গুলো ভাইরাল হতে থাকে । ইউভান ডিউক এর ব্যক্তিত্ব আবার ও সকল কে ইমপ্রেস করেছে।
অজস্র ক্যামেরার পজিশন তাদের দিকে হতেই ইউভান মিহিরিমাকে নিজের কাছে টেনে তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, একদিন তুমি আমাকে রিজেক্ট করেছিলে ডার্লিং ,আজ আমার নামেই তোমার নতুন পরিচিতি হলো। সারাজীবনের মতো এমন একটা সম্পর্কে বেঁধে গেলে। দিন শেষে আমার কাছেই ফিরতে তুমি বাধ্য!
মিহিরিমা বুঝল তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তবে ক্যামেরার ঝলকানি তে তার ভেতরের কষ্ট ঢেকে যেতে থাকে
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
___" ফারহান ফারহান স্টপ ইট বেটা। কি পাগলামি করছো !"
ইসাবেলা তথা তার মায়ের তীক্ষ্ম কন্ঠে আরো মেজাজ গরম হলো ফারহান এর।
__" মম মম! আমার মিহি সে কি করে আংকেল কে বিয়ে করতে পাড়ে। আমি তাকে এখনো ভালবাসি। ও আমায় ভুল বুঝছে খালি তোমার আর dad এর জন্যে। "
___" ফারহান ওই মেয়েটা আসলে শয়তান । আমি ঠিক বুঝেছি। যেই তুমি হাতছাড়া হলে ওমনি ইউভান কি কব্জা করলো। চুড়েল একটা!"
ইসাবেলা যখন থেকে খবর টা শুনেছে তখন থেকে তার মেজাজ ঠিক নেই। ওই মিডিল ক্লাস মেয়ে টা কে ছেলের জীবন থেকে বের করলেও ইউভান যে তাকে বিয়ে করে নেবে এটা বিন্দু মাত্র ধারণা ছিল না তার।
____" dad কে কিছু করতে বলো মম। তোমাদের চাপেই আমি বিজনেস এর জন্যে মিয়ামীর সাথে এঙ্গেজমেন্ট করবো না মম। আর মিহিরিমা কেই লাগবে।
ইসাবেলা মুখ শক্ত করে বলল, ফারহান তুমি জানো মিয়ামি ডোনাল্ড এর সাথে তোমার এঙ্গেজমেন্ট হলে আমরা কত লাভবান হবো। আর মিয়ামি তোমার যোগ্য। ওই মিডিল ক্লাস মেয়েটা নয়।
তখন ই রেহান ডিউক ঘরে প্রবেশ করতে করতে বলল, কি ব্যাপার মা ছেলের !
ইসাবেলা রক্ত শূন্য চোখে চেঁচিয়ে ওঠে, কি ব্যাপার মানে তুমি বুঝি কিছু জানো না! ইউভি ওই মেয়ে কে কি করে বিয়ে করতে পারে হান। সব কিছু জানা সত্ত্বেও এত রিলেক্স তুমি। তোমার ছেলে তো পাগলামি করছে রীতিমতো।
রেহান তার দামী রোলেক্স এর ঘড়ি খুলতে খুলতে জবাব দেয়, চিন্তিত হতে গেলে কি তোমাদের মতো চিৎকার করতে হবে!
_" হান তুমি আমায় কথা দিয়েছিলে ইউভির সাথে লারার বিয়ে হবে। তারপর তারপর ওর থ্রু তে ইউভিড় সমস্ত কিছু ..
রেহান ক্ষিপ্ত কন্ঠে তাকে থামিয়ে বলল, চুপ করো। রাগের মাথায় কোথায় কি বলতে হয় ভুলে গিয়েছ।
ইসাবেলা তার ছেলের উপস্থিতি তে নিজেকে শান্ত করে। রেহান নিজেও ইউভান এর কার্যে বিরক্ত। নিজের ভাইয়ের ছেলের এক কালীন গার্লফ্রেন্ড কে ইউভি বিয়ে করেছে। How shameless
_" dad আমি কিছুতেই মিহি কে আংকেল এর সাথে সহ্য করতে পারছি না। তুমি কিছু করবে নয়তো..."
_" ফারহান তোমার dad এখনো বেঁচে আছে। আমি জানি ইউভি নিতান্তই তার রুমার ঢাকতে এই পদক্ষেপ নিয়েছে। "
_" সত্যি! তুমিই বলো মিহিরিমা কেমন আত্মমর্যাদা পূর্ণ মেয়ে সে এত অপমানের পর এই পরিবারে কেনো বিয়ে করবে? হয়তো তোমার আংকেল বাধ্য করেছে তাকে।"
_" যদি তাই হয় ।আমি মিহি কে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সাহায্য ... করবো.. হ্যা মিহি আমায় ভুল বুজেছে.. আমি কিছুতেই ওকে আংকেল এর সাথে দেখতে পারবো না"
এই বলে ফারহান হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। এরপর ইসাবেলার সমস্ত রাগ রেহান এর ওপরে গিয়ে পড়ে।
_" কেমন dad তুমি নিজের ছেলে ওই মিডিল ক্লাস মেয়েটা জন্যে পাগলামি করছে আর চুপ চাপ বসে আছো। "
রেহান বাঁকা হেসে ইসাবেলা কে কাছে টেনে ঘাড়ে চুমু এঁকে দিতে দিতে বলল, মিয়ামি আর ফারহান এর এঞ্জেজমেন্ট হচ্ছেই। তুমি নিশ্চিন্তে থাকো।
_" কিন্তু আমার লারা। সে কত স্বপ্ন দেখেছিল ইউভীর জন্যে। তোমার ভাই জাস্ট অসহ্য!"
_" তোমার মনে হয় এই বিয়ে টিকবে? লারা দেশে আসছে কালকের মধ্যেই। আমি ডেকে পাঠিয়েছি। ভরসা রাখো একটু!
ইসাবেলা স্বামীর কথায় খুশিতে আত্মহারা হয়ে গেলো। রেহান ইসাবেলার ড্রেস টা কাধ থেকে নামিয়ে কাছে টেনে নিল তাকে।
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
গার্ডের নিরাপত্তায় মিহিরিমা ফিরে আসে ইউভান এর হোম স্টে তে। ইউভান আসে নি তার সাথে। দুদিন ধরে এই টুকু স্বস্তি যে ইউভান তাকে একটি রুমে আটকে রাখে নি। বিগত দুদিনের ঘটনায় এত টাই বিদ্ধস্ত যে তার মাথায় আসে নি আজকের ঘটনা তার জীবনে কিরকম প্রভাব ফেলতে পারে।
ক্লান্ত শরীর টেনে হিঁচড়ে তার বরাদ্দ রুমের আয়নায় গিয়ে নিজেকে দেখে থমকে যায়। ইউভান এর পড়িয়ে দেওয়া কাল সিদুর টা এখনো লেপ্টে আছে। টপ টপ করে জল গড়িয়ে পড়ছে তার চোখ বেয়ে। ইউভান তাকে সব রকম ভাবে নিজের জীবনের সাথে জুড়ে নিয়েছে বিবাহের মতো পবিত্র সম্পর্ক দিয়ে। সে কি আদেও বেরিয়ে আসতে পারবে এখান থেকে?
__" মিহিরিমা ম্যাম স্যার এর গ্র্যানি এসেছে আপনার সাথে দেখা করতে!"
___" গ্র্যানি! রোজী প্লিজ আমি খুব টায়ার্ড!"
___" ম্যাম প্লিজ স্যার এর গ্র্যানি আপনার সাথে দেখা করার জন্যে ম্যানচেস্টার থেকে লন্ডন এসেছে। "
মিহিরিমা ইশারায় দীর্ঘশ্বা
স ফেলে জানাল সে যাচ্ছে।
চলবে?????????
_______________________________________
Write a comment ...