অক্টোবর মাসে লন্ডনে শীত টা ভালোই জাঁকিয়ে উঠেছে।
হালকা ঠান্ডা হাওয়া মিহিরিমার শরীর স্পর্শ করতেই শির শিরে অনুভূতি নিয়ে চোখ খুলে উঠে বসল সে। হাতের কাটা জায়গা টা টান অনুভব হলে মিহিরিমার কালকের কথা গুলো মনে পড়তে লাগলো। ইংল্যান্ড এর নিউজ চ্যানেল এ ইউভান ডিউক এর সাথে তার ছবি টা প্রচণ্ড ভাইরাল হয়েছে। তার সাথে উঠে আসছে নানান রকম মন্তব্য। মিঃ ডিউক রক্ষিতা হিসেবে তাকে প্রতিপন্ন করা হচ্ছে। সকলেই তাকে নির্দেশ করে তির্যক মন্তব্য ছুঁড়ছে। সবটা দেখে মিহিরিমা প্রচণ্ড ভেঙে পড়েছিল। তারপর নার্স আন্টির কল এলো , এ সমস্ত এর জন্যে মিহিরিমার নামে বাজে মন্তব্য করে রেন্ট এর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে মা আর আন্টি কে ।নার্স আন্টির ভরসায় মা কে রেখে এসেছে এই মুহূর্তে অসুস্থ মা কে নিয়ে কোথায় যেয়ে উঠবে তারা! এরমধ্যে ফারহান এর ক্রমাগত কল । লামিয়া ও ফোন করেছিল কিন্তু মিহিরিমার আর ধৈর্যে কুলিয়ে ওঠে নি এত প্রশ্নের সম্মুখীন হওয়ার। ছোট থেকেই সে তার বাবার আদর্শে মানুষ। টাকার জন্যে কাউকে ফাঁসানোর কথা ভাবে নি। এত কিছুর পর ভারসাম্য হারিয়ে এই কাজ টা করতে বাধ্য হয়েছে সে।
" ম্যাম এখন কেমন আছেন?"
রোজির ডাকে ধ্যান ভাঙ্গে মিহিরিমার। এতক্ষণে খেয়াল করল সে যেই রুমে থাকত এটা সেই রুম না। এই ঘর টা বেশ বড়ো চারটে জানালা নিয়ে বেশ পরিপাটি গোছানো।
_" এটা কোথায়?"
_" ম্যাম আপনাকে অন্য রুমে সিফ্ট করা হয়েছে "
অন্য সময় হলে মিহিরিমা বেশ রেগে যেত কিন্তু এখন সে বেশ শান্ত ভাবে বলল, আমায় এখানে কখন নিয়ে আসা হলো? আর আমার হাত...
রোজী মুচকি হেসে বলে, স্যার ই আপনাকে এখানে সিফ্ট করতে বলেছে। আর ডাক্তার এসে চেকাপ করে গিয়েছে আপনার।
মিহিরিমা এত দিন পর রোজির মুখশ্রী ভালো ভাবে খেয়াল করল। ব্রিটিশ দের মতোই ধব ধবে ফর্সা রোজী। দেখতে বেশ নজর কারা।
_" রোজী তুমি আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যেতে হেল্প করবে?"
" শিউর ম্যাম"
মিহিরিমা শরীর দূর্বল হওয়ায় রোজী তাকে সাহায্য করল ওয়াশরুম অবধি নিয়ে যেতে। মিহিরিমা অজান্তেই ওয়াশরুমের লক টা না করেই ফ্রেশ হতে থাকে। পরনের কাপড় এক কোনে রেখে এই ওয়াশরুমের বিশালাকার এক আয়নায় নিজের নগ্ন প্রতিবিম্ব ফুটে ওঠে। শাওয়ারের জল এ তার চোখের জল মিশে একাকার হয়ে যায়। দরজায় টোকা পরতেই তার খেয়াল হয়ে টাওয়াল সাথে আনে নি।
" রোজী আর ইউ হেয়ার। প্লিজ গিভ মি আ টাওয়াল"
মিহিরিমা শাওয়ার বন্ধ করে এক কোণে এসে দাঁড়ায়।
অনেক ক্ষণ নিস্তব্ধতার পর মিহিরিমা নিজের নগ্ন পিঠে একটি পুরুষালি স্পর্শ পেয়ে কেঁপে ওঠে।
_" মিঃ ডিউক!"
_" টেক ইট!"
মিহিরিমা দেখল মিঃ ডিউক নিজেকে দরজার ওপারে রেখেই নিজের প্রশস্ত হাত টা ভেতরে প্রবেশ করিয়েছে। সে কাঁপা হাতে টাওয়াল টা নিতেই সারা শরীর শিউরে উঠল এই ভেবে যে এতক্ষন সে লক না করেই স্নান করছিল! মিহিরিমার নিশ্বাস ভারী শোনায়। পরক্ষণে ওপর পাশে এক পুরুষালী গভীর আওয়াজ ভেসে এলো, I give you just 5 minutes. Get ready in 5 minutes. আর নিজের ক্ষতি করার কথা ভাবার আগে মাথায় ঢুকিয়ে নিও তোমার মা কিন্তু এখন আমার লোক দের আন্ডারে আছে তোমার একটা ভুল পদক্ষেপ....
" না... না আমার মা কে কিছু করবেন না । আমি কিচ্ছু করবো না",, মিহিরিমা ভয়ে কাপতে কাপতে বলল। প্লিজ কিছু করবেন না আমার মা কে।
ইউভান এর মুখে একটা বক্র হাসির রেখা খেলে গেল। মিহিরিমার ভয় পাওয়া কণ্ঠ তার মনে প্রশান্তি বয়ে আনে। রোজী কে ইশারায় কিছু বুঝিয়ে সে বেরিয়ে যায় রুম থেকে।
_" ম্যাম আপনি বাইরে আসুন দ্রুত। স্যার নেই এখানে।"
মিহিরিমা কেবল টাওয়াল এ জড়িয়ে নিজেকে কম্পিত শরীরে বেরিয়ে আসে। রোজী মিহিরিমা কে এই অবস্থায় দেখে নিজেও মোহিত হয়ে থাকে একজন মেয়ে হয়ে। সারা শরীর বেয়ে মিহিরিমার জল গড়িয়ে পড়ছে। তবে মিহিরিমার গায়ের রং ব্রিটিশ বংশভূত না বরং খানিক টা ফর্সা হলদেটে ধরনের। রোজী হটাৎ জিজ্ঞেস করল, ম্যাম আপনি একদম অদ্ভুত সুন্দর। একদম এশিয়ান দের মতো। তাই তো স্যার আপনাকে এত adore করে।
মিহিরিমা থম থমে গলায় বলে, আমার পাপা ছিলেন ইন্ডিয়ান বেঙ্গলী।
_" ইন্ডিয়ান মাই গড! সবচাইতে ওল্ড রিলিজিয়ান না তাদের?"
_" হ্যা আমার মা ছিলেন ইন্ডো ফরাসি ভূত। তবে পাপার সাথে বিয়ের পর মা পাপা দুজনেই আমায় ইন্ডিয়ান কালচার হিন্দু ধর্ম রীতি নীতি মেনে বড়ো করেছে"
" ম্যাম সরি, আমি আপনাকে পরিবারের কথা মনে করিয়ে অপ্রস্তুত করতে চাই নি"
মিহিরিমা স্বল্প হাসল। সে খারাপ পায় নি তবে তার পাপা কে খুব খুব মিস করে।
" মিস ইউ পাপা! তোমার জন্যে আমি সব কিছু করতে পারি"
_" ম্যাম কি ভাবছেন প্লিজ রেডি হয়ে নিন! স্যার তলব করলে অবস্থা খারাপ"
_" রোজী আর হয়তো আমি সকলের সামনে যেতে পারবো না। মিডিয়ায় আমার চরিত্র নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে, এত কিছু আমি কিভাবে সহ্য করবো। মিঃ ডিউক তো আমার শেষ মুক্তির পথ টুকু বন্ধ করে দিলেন"
রোজির খারাপ লাগলেও কিছু করার নেই।মালিকের নির্দেশ অনুযায়ী মিহিরিমা কে তৈরি করে দিল। আয়নায় মিহিরিমা নিজেকে দেখে এক পলক চমকায় , এসব কি রোজী? ওয়াইট গাউন কিসের জন্যে? মিঃ ডিউক আমাকে কোথায় নিয়ে যাবেন!"
রোজী মুচকি হাসল।
_" ম্যাম আপনাকে প্রিন্সেসের মতো লাগছে "
মিহিরিমা পরণে সাদা একটা গাউন আবৃত হয়ে আছে। গলায় ছোট হীরের পেনডেন্ট। ড্রেস টার ব্যক প্রচণ্ড সুন্দর। মিহিরিমা কোনো রাজকন্যার থেকে কম লাগছে না।

_" ইউ আর লুকিং সো বিউটিফুল মাই উডবি ওয়াইফ "
পেছন থেকে হাস্কি একটা কন্ঠে মিহিরিমা শিরশিরে অনুভূতি হয়। চকিতে পেছনে ঘূরেই দেখতে পায় দ্য গ্রেট ইউভান ডিউক কালো ফর্মাল শার্ট এ নিজেকে সজ্জিত করে দরজায় ঠেস দিয়ে বাঁকা হেসে তার দিকেই তাকিয়ে আছে । একটা মেন্স পারফিউম এর গন্ধ মিহিরিমার নাকে ধাক্কা দেয়।
_" এসব কি হচ্ছে!"
ইউভান এগিয়ে এসে মিহিরিমা কে এক পলক স্ক্যান করে কণ্ঠ নামিয়ে বলল, এখনো তো কিছুই হয় নি ডার্লিং। তোমার জন্যে আমার যে ফেস লস হলো তুমি কি করে ভাবলে নিজেকে শেষ করে মুক্তি পেয়ে যাবে বেবি গার্ল।
_" প্লিজ আমাকে ছেড়ে দিন"
_" সেটা তো এই লাইফ টাইম এ সম্ভব না",, ইউভান শক্ত করে চেপে ধরেছে মিহিরিমার হাত। মিহিরিমা ব্যথায় ছটপট করে ওঠে।
ইউভান চোয়াল শক্ত করে মিহিরিমা কে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে।
" কোথায় নিয়ে যাচ্ছেন আমায়। দেখুন আপনি কি বেঁচে দেবেন! প্লিজ আমি আপনার কি ক্ষতি করেছি। এরকম শাস্তি দিচ্ছেন"
মিহিরিমা আকুতি ইউভান এর কান অবধি পৌঁছায় না।
°°
" এই পেপার এ সাইন করো। নাকচ করার আগে মনে রাখবে তোমার মা কিন্তু আমার হাতে বন্দী!"
" আপনি মার কোনো ক্ষতি করবেন না। আমি সাইন করে দিচ্ছি",, মিহিরিমা এক মুহুর্ত না অপেক্ষা করে পেপার টাই সাইন করে দেয়।
তাদের সম্মুখে আরো দুজন উপস্থিত । ইউভান বাঁকা হেসে গম গমে গলায় বলল, Welcome to my life my dear wife!
মিহিরিমা বিস্ময় নিয়ে একবার কাগজ একবার ইউভান এর দিকে তাকিয়ে ক্ষেপে ওঠে, ওয়াইফ! কিসব বলছেন আপনি।
" তুমি যদি পেপার রিড না করেই সাইন করে দাও। That's non of my issue! ",,
ইউভান ইশারায় ডেভিড কে কিছু একটা দেখাতে বলে । ডেভিড মিহিরিমা সামনে একটা ভিডিও দেখায় যেখানে কিছু লোক মা আর নার্স আন্টি কে ঘিরে রেখেছে। মিহিরিমা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ইউভান ডিউক এত টা জঘন্য! নিজের কাজ সম্পন্ন করার জন্যে কেউ এত নিচে নামতে পারে!
_" আপনি মন্ত্র শুরু করুন!"
মিহিরিমা চকিত হয়ে বলে, মন্ত্র! কিসের মন্ত্র।
priest টি ইংলিশ সংস্কৃত মিশিয়ে মন্ত্র বলে লাল রঙ মিশ্রিত কিছু ইউভান এর হাতে তুলে দিতেই সে মিহিরিমার সাথে বাগ বিতণ্ডিতা না করেই সিদুর টি তার সিঁথি তে রাঙিয়ে দেয়।
মিহিরিমা যেনো আকাশ থেকে পড়ে। ইউভান তাকে হিন্দু ধর্মীয় মতে বিয়ে করল কেনো! মিহিরিমা নিজের সিঁথি স্পর্শ করে টের পেল লাল রঙ টা ধীরে ধীরে তার অস্তিত্ব কে গ্রাস করে চলেছে।
°°°°°°
_" we are married now, রুস্তম প্রমাণ সমেত মিডিয়ায় জানিয়ে দাও ইউভান ডিউক বিবাহিত। খুবশিঘ্রই প্রেস এর সামনে এসে আমরা কথা বলবো।
Adv: রুস্তম পেপার গুলো সব গুছিয়ে বলল, ভেরি গুড স্যার। আপনার এই পদক্ষেপ এ সমস্ত রুমার ধামা চাপা পড়ে যেতে বাধ্য।
_" নিউজ টাকে এমন ভাবে প্রেজেন্ট করবে যাতে সকলে ভাবে আমাদের বিয়ে অনেক টা গোপনেই আগে হয়ে গিয়েছিল। "
_" ইয়েস স্যার এরপর সব ঠিক হয়ে গেলে আপনি মিস মিহিরিমা কে ডিভোর্স দিয়ে দিতে পারবেন"
ইউভান বড্ড রূঢ় গলায় বলল, মিস নয় রুস্তম মিসেস মিহিরিমা ডিউক হবে । ডিভোর্স এর কথা কোথা থেকে আসছে।
রুস্তম ভয় পেয়ে কাপতে কাপতে বলে, নো স্যার , আমি ভেবেছি পরিস্থিতির চাপে...।
_" শশ! ইউভান ডিউক সব কিছু ভেবে চিন্তে করে। After all s
he is my one and only wife",,
ইউভান গম্ভীর হয়ে বলল কথা টি।
পরক্ষনেই বিড়বিড় করে উঠল, she is my wife. Only mine .
Write a comment ...