21

your lips are so beautiful🍓

প্রায় তিন থেকে চার দিন এর ওপরে সে এক ঘরে বন্দি ছিল মিহিরিমা। বহু দিন পর রাতের লন্ডনের সাক্ষী হলো সে। অগাষ্ট মাস থেকেই লন্ডন এ শীত টা হালকা পড়েছে। মিহিরিমার ও ঠান্ডা লাগছে। পরণে তার পার্টির ড্রেস টা পাল্টে একটা কটন ড্রেস পরিয়েছিল সেটাই পরে আছে মেয়েটা। আর পাল্টায় নি । ইউভান গাড়ি পার্ক করে তার দিকেই এগিয়ে আসছিল।  সামনেই পর পর কয়েকটা শো রুম এখনো খোলা রয়েছে।

" What happened baby girl! Let's go",, 

ইউভান হাত বাড়িয়ে দিল মিহিরিমা কে তার সাথে যাওয়ার জন্যে।

মিহিরিমা মুখ ঘুরিয়ে শক্ত কন্ঠে বলল, আমি একাও যেতে পারি মিঃ ডিউক! আপনার এই এক্সট্রা ট্রিটমেন্ট আমি চাই না। শপিং করতেই যদি হয় আমি একাই করবো সেটা। আপনাকে দরকার নেই !

ইউভান স্মিত হাসল, As your command !

মিহিরিমা অবাক হয়ে দেখল ইউভান কে দেখে। তার কথা গুলো এত সহজে মেনে নিল অদ্ভুত! যাক গে মিহিরিমার বুঝিয়ে দিতে হবে সে ইউভান ডিউক এর কোনো গোলাম না।

ইউভান কে বাইরে রেখেই মিহিরিমা বেশ দাপটের সাথে শো রুম টায় প্রবেশ করতেই ,অদ্ভুত কারনে তার ভেতর টা কুঁকড়ে গেল । ভেতরে শো রুম টা কোনো ফাইভ স্টার হোটেলের থেকে কম না। জেন্টস, লেডিস সকলের এক্সক্লুসিভ কালেকশন। লন্ডনের সব চাইতে দামী কটন ব্র্যান্ড কার্গো ও এখানে রয়েছে। মিহিরিমা  এর বাবা থাকতেও তারা মধ্যবিত্ত পরিবার ছিল। ব্যাংক্রাপ্ট হওয়ার পর তাদের অবস্থার আরো খারাপ হয়ে দাঁড়ায়। এসব জায়গা থেকে  শপিং করা তো দুরস্ত তার ভাবনা তেই  আসে নি।

" Mam how can I help you?"

মিহিরিমা কোনোমতে জানাল সে ফ্লোরাল ড্রেস দেখতে চাইছে।

মলের লেডিস স্টাফ টা তাকে সেই সেকশন এ নিয়ে গেলে মিহিরিমার চোখ  ধাঁধিয়ে যায়। হটাৎ তার চোখে পড়ে ড্রেস গুলোর প্রাইজ ট্যাগ এ। 120 dollar!

একই এত্ত দাম ! কথা টি বেশ লাউডলি বলে মুখ চেপে ধরলো মিহিরিমা ।

দোকানের সকল স্টাফ সাথে বেশ কিছু কাস্টমার তার দিকে অদ্ভুত নজরে তাকাল।  হটাৎ এক লেডিস গার্ড এসে বললেন, You don't get your standard dress here. Look at yourself once! Please get out, you may inconvenience everyone!

মিহিরিমা মাথা জ্বলে উঠল কথা টা শুনে সকলেই তাকে ঘুরে ঘুরে দেখছে বার বার এই জায়গায় তাকে মানাচ্ছে না ।

"এত বড় শোরুমের স্টাফ দের বিহেভিয়ার এত বাজে । লজ্জা লাগে না?  আমি কোথাও যাবো না। ফ্লোরার যত গুলো কালেকশন আছে সব আমি নেবো। প্যাক করো!"

লেডি গার্ড টা বেশ কড়া ভাবে বলল, ডিয়ার এগুলো আপনার ক্ষমতায় কুলোবে না । প্লিজ আপনি বেরিয়ে যান । আমাদের আরো কাস্টমার দের অসুবিধে হচ্ছে। আপনার স্ট্যান্ডার্ড এর এখানে এবিলেবল নেই ।

মিহিরিমা দেখল বাকি কাস্টমার গুলো তার দিকে তাকিয়ে  মিটিমিটি হাসছে। পাশেই বড়ো আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকাল মিহিরিমা । এই ড্রেস টা দু তিন থেকে পড়ে আছে সে। মাথার চুল গুলো এলোমেলো। জুতোটায় কাদা লেগে আছে সামান্য!

মিহিরিমার হটাৎ কান্না পাচ্ছে। এই সব কিছুর জন্যে দায়ী ওই লোক টা। তাকে এভাবে অপদস্ত করার জন্যে এই রাতে শপিং এর এত তাড়া! না মিহিরিমা কখনও হারতে শেখে নি ওই লোকটার কাছে অন্তত নয়ইই।

" আমি এই কালেকশন গুলোর জামা না নিয়ে কোথাও যাবো না । ",, বলেই মিহিরিমা হ্যাঙ্গার থেকে ড্রেস গুলো ওঠাতে থাকলে হটাৎ ই এক গোল যোগের সৃষ্টি হয়। মহিলা গার্ড টি প্রচণ্ড রেগে মিহিরিমার হাত  টেনে ধরলে মিহিরিমা ছিটকে সরে যায়।

" কি হচ্ছে এখানে!"

মিহিরিমার কান টা ঝালাপালা হয়ে এই আওয়াজে। মহিলা গার্ড টার থেকে নিজের হাত ছড়ানোর চেষ্টা করছিল সে। ইউভান কে দেখে মিহিরিমা হটাৎ শান্ত হয়ে গেল। এই লোকটার জন্যে আরো অপমানিত হতে হবে এখন তাকে। এত রাতে এখানে নিয়ে এসে অপদস্ত করার প্ল্যান টা ভালোই করেছে মিঃ ডিউক!  তাচ্ছিল্য হাসল মিহিরিমা।

" বস আপনি! এত রাতে কোনো দরকার ছিল কি ?"

মহিলা গার্ড টি অবাক করে দিয়ে মিহিরিমার হাত টেনে নিয়ে ইউভান এর দিকে এগিয়ে যায়। মিহিরিমা  বিস্ময়ে আকাশ পাতাল হওয়ার জোগাড়। গার্ড টি কি বলছে এসব।

" বস এই মেয়েটিকে দেখছেন এত রাতে শোরুমে এসে বচসা করছে... বলছে কি না ওই সব ড্রেস প্যাক করে দিতে.. "

" Lili leave!"

" What bosss?"

"  Leave her hand Either I will kick you out! "

গার্ড টি ভয়ে মিহিরিমার হাত ছেড়ে দিল।

" সরি বস আমি ভুল করে ফেলেছি। এমন টা করবেন না প্লীজ। আমি  চিনতে পারি নি ম্যাম কে!"

ইউভান এগিয়ে এসে মিহিরিমার হাত ধরল। মিহিরিমার অবাক করা মুখের  ভঙ্গি দেখে তার হাসি পেলেও শক্ত গলায় গার্ড কে নির্দেশ দিল, ম্যাম এর জন্যে পুরো কালেকশন  কালকের মধ্যে আমার আড্রেসে পাঠিয়ে দেবে! লিলি লাস্ট তোমায় ক্ষমা করে দিলাম। আজকের জন্যে তোমার অনেক বড় শাস্তি পেতে পারতে।

মিহিরিমা আরেক দফা অবাক হলো। বিস্ময় এর সাথে ইউভান এর বক্তব্য শুনল সে। সামনে দাড়ানো শো রুমের সকল স্টাফ গার্ড ভয়ে তটস্থ হয়ে রয়েছে। সে তো স্টাফ আর গার্ড দের অপদস্ত করতে এই স্টেপ নিয়েছিল। ইউভান কি সহজেই  পুরো কালেকশন কেনো তার জন্যে নিয়ে নিল। কি জন্যে করছে লোক টা এসব!

আর এক মুহূর্ত না দাড়িয়ে ইউভান মিহিরিমার হাত টেনে বেরিয়ে আসল সেখান থেকে।  মিহিরিমা যেনো এখনো ঘোরের মধ্যে রয়েছে।

" সারারাত এখানে দাড়িয়ে থাকার ইচ্ছে থাকলেও তোমায় আমার সাথেই যেতে হবে। জলদি গাড়ি তে ওঠো!"

ইউভান এর কাঠ কাঠ ধমকি তে মিহিরিমা মুখে বিরক্তি নিয়ে গাড়িতে উঠল।  তার মনে হাজার ও প্রশ্ন ঘুর পাক খাচ্ছে। এক বিস্ত্তর নিরবতা দুজনের মাঝে তখন।

"  নিজের শো রুমে নিয়ে এসে ভালোই অপদস্ত করার প্ল্যান করেছেন । গ্রেট জব মিঃ ডিউক! আপনি যদি ভেবে থাকেন এভাবে আমাকে ভয় দেখানো যাবে। তাহলে আপনি খুব বোকা!"

মিহিরিমা এই টুকু বলে ইউভান এর দিকে তাকাল। ইউভান এর ভাব  ভঙ্গি বোঝা না গেলেও মুখের বাঁকা হাসি টা তার নজরে পড়েছে। যা তার মস্তিষ্কে আগুন জ্বালিয়ে দেয়।

" আমি ই পাগল আমি কি না আমি কি না এই হার্টলেস ব্যক্তির সাথে কথা বলছি! "

নিজের মনেই বির বির করছিল মিহিরিমা। চোখে আবার ঘুম জেঁকে বসেছে। খানিক বাদেই ইউভান ঘাড় কাত করে একবার ঘুমন্ত মিহিরিমা কে দেখে নিল। সিটের অপর মাথা হেলে রয়েছে।  ইউভান তার বা হাত দিয়ে মিহিরিমার মাথা টা তার শক্ত বাহু বন্ধনে আবদ্ধ করে ফেলল।

ঘুমন্ত অবস্থায় মিহিরিমা একদম শান্ত জলের মতো। নয়তো জেগে থাকা অবস্থায় এভাবে কখনোই থাকতো না সে। মুখে উড়ে আসা চুল গুলো ইউভান তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে সরিয়ে দিল।

না চাইতেও  ড্রাইভ করতে করতে ইউভান এর চোখ মিহিরিমার মুখশ্রীর দিকে আটকে যাচ্ছে।

মিহিরিমা গোলাপি ঠোঁট জোড়া টা আবার ও ইউভান কে ঘোরের মধ্যে  ফেলে দিয়েছে,

" Oh fuckin

dmn your lips are so beautiful. Sometimes I want to adore you very badly!"

Write a comment ...

Write a comment ...