19

আশার আলো?

" আপনি ঠিক বলেছেন ইউভান ডিউক এর আসল রূপ আরো ভয়ংকর । আমি তার ট্র্যাপ এ ফেঁসে গিয়েছি রীতিমতো। যে করেই হোক আমায় বের করুন এখান থেকে! "

" মিহিরিমা ডিয়ার কাম ডাউন! এটাই অনেক বড়ো সুযোগ তাকে এক্সপোজ করার। আমি তোমায় চাইলেও বের করছি না!"

" আপনার কি মাথা খারাপ হয়েছে ! এই লোক টা একজন সাইকো । সেই রাতের দেওয়া কথা আমি ফিরিয়ে নিচ্ছি। আমি এসবে জড়াতে চায় না। আমায় মা এর আমাকে দরকার। দয়া করুন আমায়!"

মিহিরিমার রিনরিনে কান্নার আওয়াজে ওপাশের আগন্তুক এর মন ভিজল না। সে বেশ জোরালো গলায় বলল, তোমার দেওয়া কথা ফেরত নেওয়া যাবে না মেয়ে! এত বড় সুযোগ হাতছাড়া করা মানে ভাবতে পেরেছো! এখন থেকে প্রত্যেক টা আপডেট অনুযায়ী কাজ করবে । সঠিক সময় আসলেই তোমায় বের হওয়ার সুযোগ করে দেবো। কিন্তু কিন্তু কিন্তু! যা বলবো তাই করতে হবে তোমায়।

মিহিরিমার কথা বলার সুযোগ না দিয়েই টু টু করে ফোন টা কেটে গেল।

" হ্যালো , হ্যালো! শুনতে পারছেন!"

দু তিনবারের এর বেশি রিং ব্যক করলেও ফোন ঢুকল না আর। তখন ই দরজায় টোকার শব্দ আসল।

তড়িঘড়ি  ফোন টা লুকিয়ে ফেলল মিহিরিমা। একদিন ধরে এক টা রুমেই আটক রয়েছে সে। দরজা টা খুলে দিতেই এক কম বয়সী মেয়ে কে খাবারের প্লেট হাতে দাড়িয়ে থাকতে দেখে , মিহিরিমা চেঁচিয়ে উঠল, নিয়ে যাও এই খাবার, তোমার বস কে বলে দাও কিছু খাবো না আমি। যতক্ষণ না আমায় ফিরিয়ে দিয়ে আসা হচ্ছে।

কম বয়সী মেয়ে টা ভয়ে ভয়ে বলল,

" ম্যাম আপনি সারা দিন কিছু খান নি। স্যার শুনলে রাগ করবে ।"

মিহিরিমা রীতিমতো একটা জ্বলন্ত দৃষ্টি দিয়ে মুখের ওপর তার দরজা বন্ধ করে দিল।  এরপর রুমের মধ্যে পায়চারি করতে করতে ভাবল। একটাই সম্বল ছিল এই ফোন টা তাও কাজ করছে না এখন। নিজের পরিস্থিতির কথা ভেবে চোখের জল আটকাতে পারল না। চোখের সামনে সব কিছু ঘোলা হয়ে এলো। মিহিরিমার দুর্বল শরীর টা ততক্ষনে এলিয়ে পড়েছে মেঝেতে ।

°°°°°°°°

"Uk থেকে মডেল স্যামি কে আসতে বলো। নেক্সট প্রজেক্ট এ সেই লিড করবে বিষয় টি!".. ইউভান কথা টি বলতে বলতে চেয়ারে শরীর টা এলিয়ে দিয়েছে ক্লান্তি তে।  ডেভিড সমস্ত ফাইল বুঝে নিয়ে সুযোগ বুঝে বলল, স্যার রেহান ডিউক মানে আপনার ভাই এর ফোন এসেছিল একবার। তিনি দেখা করতে যেতে বলেছেন ।

ইউভান চোখ বন্ধ অবস্থা তেই ভ্রু কুচকে বলল, ভাই হটাৎ আমায় ডাকছে কি ব্যাপার ডেভিড!

" আমি জানি না স্যার! তবে রেহান স্যার কে বেশ সিরিয়াস লাগছিল। হয়তো গুরুত্বপুর্ন বিষয়ে কথা বলবেন"

ইউভান চেয়ার ছেড়ে উঠে কোর্ট টা গায়ে দিতেই ডেভিড জানাল, তবে কি রেহান স্যার কে জানিয়ে দেবো আপনি আজ যাচ্ছেন তার সাথে দেখা করতে।

" না ডেভিড !  আমি আমার কটেজ হাউসে যাচ্ছি আপাতত!"

ডেভিড খানিক বিচলিত হয়ে বলল, স্যার?

ইউভান খাপছাড়া ভাবে বলল,

" মিস মিহিরিমা সেখানেই আছে ডেভিড ! আজ সারাদিন কোনো খোঁজ নেওয়া হয় নি। আমার মন আপাতত তার কাছে যেতে চায়ছে!"

ডেভিড কিছু একটা ভেবে মুচকি হাসল।

" শিউর স্যার। আমি ড্রাইভ করছি । চলুন!"

°°°°°°°

" ম্যাম সারাদিন কিছু খায় নি !"

কেয়ার টেকার এর কাছ থেকে এই কথা শোনা ই

যথেষ্ট ছিল ইউভান এত ভেতরের রাগ  টা কে ট্রিগার করার জন্যে। মেয়েটা এত জেদি আর ইগোয়েস্টিক। রাগে তার মাথার নীল শিরা দৃশ্যমান। ডেভিড তাকে শান্ত হতে বললেও ইউভান কিছুতেই তার রাগ কমাতে পারছে না। বড়ো বড়ো পায়ে রুমের কাছে যেতেই ,ইউভান এক ধাক্কায়  রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই তার সারা শরীর স্থির হয়ে গেল ভেতরের দৃশ্য দেখে।

°°°°°°°

মিহিরিমার যখন জ্ঞান ফিরল নিজেকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় টের পেল। কোনো একজন তার হাত নিয়ে কিছু একটা করছে। হ্যা লোক টা ডাক্তার! তার পাশেই ইউভান বেশ গম্ভীর চোখ মুখ নিয়ে দাড়িয়ে আছে। আবার ও সেই ভয়ানক মানুষ টা। যার জন্য তার আজ এই পরিস্থিতি!

" না খাওয়ার ফলে পেশেন্ট এর  দুর্বলতা । এমন করলে পরিস্থিতি বেগতিক হতে পারে। কয়েকটা ওষুধ লিখে দিয়েছি এগুলো সব ইনটেক করতে হবে!"

মিহিরিমা দুর্বল শরীরে মাথা দোলাল ডাক্তারের কথায়।  আচ্ছা এই অচেনা লোক টি কি তাকে এখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করতে পারবে? সামান্য  আশার আলো দেখতে পারছে !ডাক্তার কে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল মিহিরিমা। আবার ও সেই  চেহারা টি!

ইউভান এর এক  দৃষ্টি তে তাকানো তার মনে

কেনো জানি একরাশ ভয় এর সঞ্চার করছে।

To be continued?

Write a comment ...

Write a comment ...

story universe ( স্নেহার ডায়রি)

Pro
A proud pratilipi bengali writer