ফ্লোরাল গাউনে নজর কাড়া লুক নিয়ে মিহিরিমা উপস্থিত হয়েছে তার অতি কাছের বান্ধবী লামিয়ার বার্ড ডে পার্টি তে। লামিয়ার বয়ফ্রেন্ড জন পার্টি টা বেশ বড়ো করে আয়োজন করেছে। জন ইংল্যান্ড এর বেশ নামকরা বিত্তশালী পরিবারের ছেলে। এই পার্টির মাধ্যমে দুজনের সম্পর্ক কে খোলামেলা ভাবে স্বীকৃতি দিতেই রাখা হয়েছে।
মিহিরিমা কে পেয়ে লামিয়ার যেনো খুশি ধরছেই না। লামিয়ার পার্টি গাউন টাও দেখার মতো সুন্দর। তাকে পরীর থেকে কম লাগছে না। দুজনের মধ্যে অনেক ক্ষণ কথা হলো। অ্যানাউন্স হলো এখন কেক কাটা হবে। লামিয়ার পাশে জন কে কি সুন্দর লাগছে! মিহিরিমা দুজনের দিকে তাকিয়ে ঘোরের মধ্যে চলে যায়। দুজনে কত টা লাকি । আর তার ভাগ্য! ফারহান তাকে ওভাবে চিট না করলে আজ হয়তো তার ও এমন মুহুর্ত আসতো জীবনে! মিহিরিমার মন টা ভারী হয়ে যায়। বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে বার কাউন্টারের দিকে অগ্রসর হয় সে।
চোখ দিয়ে অনবরত জল মুছতে মুছতে গো গ্রাসে স্ট্রং ভোদকার কড়া শিপ গুলো গলায় ঢালতে থাকে মিহিরিমা।
" হেই বিউটিফুল! পার্টি রেখে এদিকে কি হচ্ছে?"
মিহিরিমার ধ্যান ভাঙ্গে সামনের চেয়ারে আগমন করা একটা ছেলের ডাকে। সে আস্তে করে জবাব দেয়, কিছু না!
ছেলেটা খানিক টা এগিয়ে এসে মিহিরিমার খোলা হাতের ত্বকে স্পর্শ করল সামান্য।
" Let's fun then. Can you be my dance partner beautiful!"
ছেলে টা আরো কিছু বলতো ঠিক ই কিন্তু তার আগেই তার শরীর টা মাটি থেকে অনেক টা উচু তে হওয়ায় ভাসমান অবস্থায় দেখে মিহিরিমা ভয় পেয়ে যায়। পাশে দাঁড়িয়ে থাকা বিশালাকার পুরুষালী শরীর টা তার খুব ভালো করে চেনা!
"মিঃ ডিউক! ওনাকে নামিয়ে দিন। কেনো এসব করে সিন ক্রিয়েট করছেন!"
ইউভান তার কথা পাত্তা না দিয়ে আগন্তুক ছেলে টির কলার চেপে রীতিমতো শাশালো, gest lost from here! How could you to touch her. Rascal!
ডেভিড ততক্ষনে কিছু সিকিউরিটি গার্ড নিয়ে এসেছে। ছেলে ভয়ে কাপছে রীতিমতো। সামান্য একটা কথা বলার জন্যে এরকম শাস্তি!
:
:
" আপনি এখানে কি করছেন মিঃ ডিউক!", মিহিরীমা যত সম্ভব নিজের বিরক্ত ভাব টা চেপে বলল। একটু আগের ঘটনায় তার মন খুব বিক্ষিপ্ত হয়ে আছে।
" তুমি হয়তো ভুলে গিয়েছ জন আর আমি বিজনেস পার্টনার! সেই সূত্রে আমার এর ডেভিডের ইনভিটেশন ছিল।"
ইউভান কথা গুলো বেশ রিলেক্স হয়ে দেওয়ার চেষ্টা করছে।
কিন্তু এবার মিহিরিমা নিজের ক্ষোভ উগ্রে বলল, আপনি কেনো ওই ইনোসেন্ট ছেলে টা কে আতঙ্কের মধ্যে ফেললেন। কি দোষ ছিল তার!
কথাটায় ইউভান মুখ টা গম্ভীর করে বলল, '
" He touches your hand . Like seriously?!" তোমায় আগেও বলেছি মিহিরিমা । তোমার জীবনে আমার এন্ট্রি মানেই , তোমার প্রতি কারোর নজর আমি বরদাস্ত করবো না!"
ইউভান এর রাগী ধমকানি শুনে ভ্যা ভ্য করে বাচ্চা দের মতো কেঁদে দেয় মিহিরিমা । তাকে এভাবে দেখে ইউভান নিজেও হকচকিয়ে যায়। অতিরিক্ত হার্ড ড্রিংক ইনটেক করলে যা হয়! নেশায় বুদ হয়ে মিহিরিমা সামনে দাঁড়িয়ে থাকা ইউভান কে জাপটে ধরে।
বাচ্চা দের মতো কেবল বলছে, এখানেও চলে এসেছেন আবার !আ..পনি খুব বা/জে উম। আমার যা খুশি আমি তাই করতে পারি!
ডেভিড খানিক লজ্জা পেয়ে বস এর পাশ থেকে খানিক দূরে সরে যায়।
" মিহিড়িমা কি জন্যে আমায় বাজে বলছো! ইউভান ডিউক এর ব্যক্তিগত জিনিসে কারোর নজর বরদাস্ত করবে না! এই ক দিনে আমার সমন্ধে জানা হয়ে গিয়েছে তোমার আশা করি!
রাগ টা আমার করা উচিত নয় কি?"
কিন্তু ততক্ষণে মিহিরিমা শরীর এলিয়ে দিয়েছে।
" শিট!".. ইউভান এর বিরক্তি সূচক আওয়াজ বের করল।
মিহিরিমা কে পাঁজাকোলা তুলে নিতেই ইউভান কে ডেভিড এসে সাবধান করল, বস কেউ দেখে ফেললে ...।
ইউভান এর জ্বলন্ত চাহনির কাছে ডেভিড কথা হারিয়ে ফেলে। ডেভিড এর বোধগম্য হয় না। এই সাধারণ মেয়েটার জন্য বস কি করে এত টা উতলা হয়ে উঠতে পারে। এর আগে বহু মেয়ের সাথে সময় কাটানোর পর দ্বিতীয় বার তার কথা ভাবে নি ইউভান কিন্তু এই মেয়েটার জন্যে বস প্রথম এত টা উতলা আর ভিন্ন চরিত্রের রূপ ধারণ করেছে। যা এত বছরের কর্ম জীবনে ডেভিড দেখে নি। ইউভান ডিউক এর মতো রাফ এন্ড টাফ লোক টা কি না একটা সামান্য মেয়ের সামনে এত নরম!
:
:
মিহিরিমা যখন চোখ খুলল নিজেকে অন্ধকার ঘরে আবিষ্কার করল। কণ্ঠনালীর কাছে ঘাম এসে জমেছে।
" কে কে আছো এখানে । আমায় বাইরে বের করো প্লিজ। আমি বাড়ি যাবো । মিঃ ডিউক কোথায় আপনি!"
অনর্গল ডাকার পর গলা শুকিয়ে আসে মিহিরিমার। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ইউভান ডিউক এর হিংস্র রূপ টা তার কাছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। নিজের দোষে এই পাকে এসে পড়েছে। দুর্বল শরীর টা নিয়ে উঠে বসতে বসতে মিহিড়িমা ফিরে যায় সেই দিন টায় যেদিন ইউভান ডিউক তার কাছে নিজের মনের কথা স্বীকার করেছিল। এরপর থেকেই মিহিরিমার জীবন টা চোখের পলকে পাল্টে যায়। তবে একটা কাজ এর মধ্যে মিহিরিমা সফল করেছিল সেই ইল্লিগল রেড ফাইল টা সকলের আড়ালে লুকিয়ে ওই আগন্তুক এর হাতে তুলে দেয় মিহিরিমা।
দুবাই এর প্রজেক্ট টা লস হওয়ায় পুরো অফিস কে একপ্রকার ইউভান ডিউক এর উগ্র রাগ এর সম্মুখীন হতে হয়। জেসমিন জানায় এইটা কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। মিহিরিমার মনে খারাপ লাগলেও ইউভান যে অনৈতিক কাজের সাথে জড়িত সেই ভাবনা টা আসলেই মন টা বিষিয়ে যায় তার।
এরপর ই শুরু হয় মিহিরিমার ব্যক্তিগত জীবনে ক্রমাগত হস্তক্ষেপ। তার মনে হতে থেকে চব্বিশ ঘন্টা যেনো তার ওপরে কেউ নজর দাড়ি রাখছে। পেড্রো কেউ সেদিনের পর থেকে অফিসে দেখে নি মিহিরিমা। পিজির ভাড়াটিয়ার ছেলে টা কে কোনো লোক জন দু তিন দিন বিনাকারনে পিটিয়েছে। মিহিরিমার বুঝতে অসুবিধে হয় নি এর পেছনে কার হাত রয়েছে ।
°°
" মর্নিং বেবি গার্ল!"
খট খট আওয়াজ তুলে ঘরটিতে লম্বাটে ছায়া এসে দাঁড়ায়।
" ইউভান! আপনি আমায় আটকে রেখেছেন কেনো",, মিহিরিমার কথা আটকে আসে। তার ভয় হতে থাকে যদি ইউভান তার সাথে বাজে কিছু করে। সে কি জেনে গিয়েছে রেড ফাইল টা মিহিরিমা গায়েব করেছে! ইউভান যদি তাকে দুবাই এ পাচার করে দেয়।
হাজার ও ভয় প্রশ্ন কিল বিল করছে মিহিরিমার মাথায়। ভয়ে মেয়েটা কুঁকড়ে বসে থাকে বিছানার মধ্যে।
ইউভান আসতে করে মিহিরীমার কাছে এসে বসল। চোখে মুখে চঞ্চলতা।
" you are in my trap Jaan. তুমি এখন থেকে থেকে এখানে থাকবে!"
মিহিরিমা যেনো আকাশ থেকে পড়ল। ছল ছল চোখে মুখ বিকৃত করে জিজ্ঞেস করল, কি সব বলছেন ইউভান । আপনার মাথা ঠিক আছে তো! কেউ আছে প্লিজ হেল্প। এই লোক টা সাইকো প্লিজ হেল্প!
শেষের শব্দ টা শুনে ইউভান এর মুখ টা রক্ত লাল হয়ে উঠল। মিহিরিমার হাতের কব্জি টেনে মুখে বাঁকা হাসি টেনে অত্যন্ত গাঢ় ভাবে হিশহিশিয়ে বলল,
" এই কি বললে আমি সাইকো! হ্যা আমি পাগল। আমার সাথেই তুমি থাকবে! আমার মন ভরে গেলে তোমায় এমনি রেখে আসবো । হাহা এবার খুশী তো!"
মিহিরিমার ব্যথায় মুখ কুঁচকে ফেলেছে কিন্তু শেষ কথা টায় ইউভান এর দিকে লালচে চোখে তাকাল।
ইউভান নিজের মুখে বাঁকা হাসি বজায় রেখেই বলল, ইয়েস ডার্লিং! তুমি ঠিক শুনেছ।আমার মন ভরে গেলে তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে!
মিহিরিমার গলা দিয়ে বহু কষ্টে দুটো শব্দ বেরোলো!
" আমায় কি করতে হবে?!"
ইউভান তার সিগারেট পোর খাওয়া ঠোঁট জোড়া মিহিরিমার
কানের কাছে স্পর্শ করে বলল, এন্টারটেইন!
_______________________________
ইউভান 🫤 এত বাজে?
Write a comment ...