" You will come to our coffee date Mihirima?"
অফিস থেকে বের হওয়ার পথেই পেড্রো আর জেসমিন এর থেকে প্রস্তাব পেল মিহিরিমা। বলতে গেলে ইচ্ছা ছিল না কিন্তু জেসমিন অনেক বার জোড় করায় শেষ পর্যন্ত রাজি হয়েছে সে।
অফিস সংলগ্ন চত্বরেই ক্যাফে ল্যাগাস । বেশ ভিড় থাকে সবসময় । তিন জনেই সেখানেই যাবে বলে স্থির করেছে।
হটাৎ ই তাদের সামনে একটা বড়ো কালো রং এর মার্সিডিজ এসে থামল। গাড়ি টা একবার দেখেই সকলে চিনতে পারল।
মার্সিডিজ এর কাঁচ নামতেই মিহিরিমা দেখল
ইউভান ড্রাইভিং সিটে বসে তার দিকে তাকিয়েছে। পরিস্থিতি সামলাতে সে বলল, জেসমিন স্যার মনে হয় তোমায় কিছু বলবে তাই এসেছেন!
" স্যার এনিথিং রং?",, জেসমিন ভয়ে ভয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করল ইউভান কে।
ইউভান স্টেয়ারিং টা শক্ত করে চেপে পেছনে দাড়িয়ে থাকা মিহিরীমা আর পেড্রো কে কথা বলতে দেখল।
" কি করছো তোমারা এখানে? পেড্রো কি করছে?"
" স্যার ! আমারা এখানে কফি খেতে এসেছি!",, জেসমিন আমতা আমতা করে বলল।
ইউভান এর চোখ মিহিরিমা আর পেড্রো কেই অবজার্ভ করছিল। বারবার তার দৃষ্টি অবলোকন করে পেড্রো দুষ্টু একটা হাসি দিয়ে চোখ টিপল।
ইউভান এর হটাৎ প্রচণ্ড রাগ হলো। রাগে তার কপালের নীলচে শিরা গুলো দৃশ্যমান। মিহিরিমা তার দিকে একবার ও না তাকিয়ে অনবরত পেড্রো সাথে হাতে হাত গলিয়ে কথা বলছে!
" জেসমিন! ওয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস! সামনের প্রজেক্ট এর এখনো অনেক কাজ রয়েছে তোমরা এখানে আড্ডা দিতে এসেছো !
.... আর কাল আমার কটা মিটিং আছে এখনো ইনফর্ম করা হয় নি কেনো!! "
" স্যার! আপনার মিটিং ইনফর্ম করার দায়িত্ব মিহিরিমার..। আর প্রজেক্টের কাজ তো প্রায় সে ..."
" জেসমিন! তোমার কৈফিয়ত শুনতে আমি বাধ্য নয়। তোমার ফ্রেন্ড মিহিরিমা কে এখন ই আমার সামনে চাই! ও নিজেকে কি ভেবেছে? "
জেসমিন শুকনো ঢোক গিলল ইউভা ন কে রেগে যেতে দেখে। মিহিরিমার জন্য আজ স্যার হয়তো এত টা ক্ষিপ্ত! মেয়েটা কি জানে না স্যার কাজের ক্ষেত্রে কত টা পাংচুয়াল!
" স্যার আমি এখন ই ওকে পাঠাচ্ছি!"
ইউভান দুর থেকে দেখছিল জেসমিন পেড্রো আর মিহিরিমার সামনে গিয়ে কিছুবলছে যেখানে মিহিরিমা নাকচ করে দিচ্ছে কিন্তু জেসমিন এর ঠেলায় মিহিরিমা শেষ পর্যন্ত আসতে বাধ্য হলো।
যা ইউভান এর ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে দেয়।
গাড়িতে টোকার শব্দে ধ্যান ভাঙ্গে তার। মিহিরিমা তখন উইন্ডোর কাছ টা ঝুঁকে জিজ্ঞেস করে, কি অসুবিধে আপনার! আমায় কেনো ডাকছেন।
ইউভান এক ধ্যানে দেখছিল চিলি রেড ড্রেস এ মিহিরিমা কে। তার থেকে দশ বছরের ছোট মেয়েটি! স্বভাবে বাচ্ছামো ভর পুর। ইউভান খেয়াল করল ... তার এই প্রথম রাগ হচ্ছে না। মিহিরিমার অনবরত কথা গুলো তার শুনতে ভালো লাগছে।
ঠিক তখন ই একটা পুরুষালী শব্দ কানে এলো তার। পেড্রো!
" ব্রো মিহিরিমার সাথে কিছু দরকার আছে তোমার? নয়তো আমরা...
" মিহিরিমা get in my car first",, ইউভান চড়া গলায় আদেশ টা মিহিরিমার হজম করতে সময় লাগলো।
" কিন্তু স্যার.. আমার সব কাজ ..."
" লাস্ট বার বলছি! নয়তো..."
মিহিরিমা চোখ পাকাল ইউভান এর দিকে তাকিয়ে। যদিও পেড্রো কিছু শোনে নি তাদের মাঝে কি কথা হচ্ছিল। মিহিরিমা মুখে জোড় পূর্বক হাসি টেনে পেড্রো কে বলল, পেড্রো! আমায় স্যার এর সাথে যেতে হবে। কয়েকটা কাজ রয়েছে। জেসমিন তো আছেই আমি অন্য দিন তোমাদের সাথে জয়েন হয়ে যাবো।
এতে অবশ্য পেড্রো মুড খারাপ হলো। তার মিহিরিমার সাথে কাটানোর খুব ইচ্ছা ছিল।
" মিহিরিমা! get in my car first " ,, এই ধমকে মিহিরিমা মুখ বুজে ইউভান এর গাড়ি তে উঠে গেল। পেড্রো কে আর কিছু বলার সুযোগ না দিয়েই ইউভান গাড়ি স্টার্ট করে দেয়।
মিহিরিমা তখন ও নিজের সিটে ঠিক মতো বসে নি। সিট বেল্ট টাও লাগানো বাকি। হুট করে গাড়ি স্টার্ট দেওয়ায় কোনো মতে হুমড়ি খেয়ে পড়তে পড়তে বাঁচে। মুখ খিচে কিছু বলতে যাবে তার আগেই ফোনে একটা ম্যসেজ আসল তার। চঞ্চল শরীর স্থির হলো।
আগের তৈরি হওয়া মেজাজ বদলে আস্তে ভাবে বলল, আপনি আমায় নিয়ে কোথায় যাচ্ছেন এই সময়ে। আমার জানা মতে আপনার কোনো মিটিং ছিল না তবে কেনো মিথ্যে কথা বললেন। আমায় জোড় করে সাথে কেনো আনলেন!
ইউভান কেমন একটা তীক্ষ্ম দৃষ্টি তে তাকাল মিহিরিমার দিকে! মিহিরিমা এই দৃষ্টি তে বেশিক্ষণ তাকাতে পারল না।
" পেড্রোর সাথে কি করছিলে তুমি?"
" জেসমিন ও ছিল ওখানে স্যার... আমারা অফিস শেষে কফি খেতে যাচ্ছিলাম। ওয়াট রং উইথ দ্যাট!"
মিহিরিমার ইগনরেন্স এ ইউভান স্টিয়ারিং টা শক্ত করে ধরে বাহাত দিয়ে মিহিরিমার পাতলা কোমর টা জাপটে ধরল। বল প্রয়োগ করে কিছুটা নিজের কাছে নিয়ে এসে হাস্কি কণ্ঠে বলল, ইউ মিস মাই টাচ সো মাচ এরপর কি মিহিরিমা ! পুরো সেন্টেনস কমপ্লিট করো ফার্স্ট। তোমার কত বড়ো সাহস ইউভান ডিউক কে তুমি ইগনোর করছো! এর শাস্তি ভয়ানক হবে মিস বর্মন।
ইউভান এর শক্ত হাত টা মিহিরিমার সংবেদন শীল ত্বকে তখন বিচরণ করছে। গাঢ় নিশ্বাস এর মুখের ওপর পড়তেই মিহিরিমা ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠল। ইউভান তার খুব কাছে রয়েছে।
ইউভান এর চোখের তীব্র আবেদন তার শরীর কে দুর্বল করে দিয়েছে।
" কি করছেন! সামনে দেখুন!"
" শশশ! লিটিল গার্ল জাস্ট কমপ্লিট ইউর দোজ সেনটেন্স!"
মিহিরিমা এক মুহূর্তের জন্য যেনো ইউভান এর বড়ো পাপড়ি যুক্ত চোখে হারিয়ে গেল। মেল পারফিউম টা কেমন শিরশিরে অনুভুতি দিল তার শরীরে।
ইউভান এর খসখসে দাড়ি ভর্তি গালে আলতো কি হাত রাখল মিহিরিমা।
" আর ইউ জেলাস মিঃ ডিউক? পেড্রো আর আমায় একসাথে দেখে !"
এই কথা টা ইউভান এর ক্ষেত্রে বশীভূত এর মতো কাজ করল। মিহিরিমার হাত টা আলতো টেনে ঠোঁট ছুঁয়ে বলল, ইয়েস আম জেলাস। আমি অন্য কারোর সাথে তোমায় দেখতে পারবো না, কখনোই না।
ইউভান গাড়ি টা থামিয়ে তৎক্ষণাৎ মিহিরিমা কে কাছে টেনে জাপ্টে ধরল। মুখ টা তার কাঁধে গুঁজে নিজেকে লোকাতে চাইল নিজের কাছেই।
মিহিরিমা না চাইতেও পিঠে আলতো হাত রাখল ইউভান এর। অন্য হাতে থাকা ফোনে আসা ম্যসেজ টি দেখে এতক্ষন দম আটকে রাখা মিহিরিমা লম্বা শ্বাস নিল! সব কিছু ঠিক ঠাক মতোই হচ্ছে। মুখে হাসি খেলে গেল তার। এবার সইচ্ছায় আগলে নিল ইউভান কে । ইউভান এর এই রূপ টা তার কাছে নতুন। সব সময় বদমেজাজি মানুষ টা কেমন শান্ত হয়ে গিয়েছে নিমিষে।
" কাজ প্রায় হাতের কাছে। সব ঠিক ঠক মতোই এগোচ্ছে । ইউভান ডিউক নিজে এসে ধরা দিয়েছে। ফার্স্ট
স্টেপ ডান!"
ম্যসেজ টা সেন্ট করে বাঁকা হাসল মিহিরিমা। ইউভান এর আলগোছে চুল এ হাত ঢুকিয়ে দিল।
Write a comment ...