16

মিহিরিমার নেক্সট স্টেপ!🤯

___" একটা লাল রঙের ফাইল যেটায় বর্তমান বেআইনি প্রজেক্ট এর  সমস্ত তথ্য আছে। যেটা ইউভান দুবাই এর শেখ দের সাথে ডিল করেছে। তোমায় ওটা কালেক্ট করে আমার কাছে হ্যান্ড ওভার করতে হবে!"

মিহিরিমা শুকনো ঢোক গিলে ওপর পাশের অচেনা ব্যক্তি কে বলল, আপনি কে? পরিচয় কি আপনার?  আপনি যখন সবটাই জানেন নিজে কেনো কিছু করছেন না!

ওপর পাশ থেকে হিসহিস করে হাসির শব্দ এলো। কে এই আগন্তুক?  মহিলা বা পুরুষ  কোনোটাই অবগত হলো না মিহিরিমার ।

" জেসমিন তোমার দিকেই আসছে। আমার কথা ওত ভেবো না ঠিক সময় দেখতে পাবে । তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো। "

কল কাটতেই মিহিরিমা হকচকিয়ে পেছনে ঘুরে জেসমিন কে দেখে অপ্রস্তুত হাসল। 

" মিহিরিমা  তোমায় কখন থেকে খুঁজছি । স্টোর রুমের কর্নারে কি করছিলে?"

মিহিরিমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। তবুও পরিস্থিতি সামলাতে বলল, আসলে বাড়ি থেকে ফোন এসেছিল জেসমিন! তাই ফাঁকা জায়গায় এসে কথা বলছিলাম।

" আচ্ছা এই ব্যাপার .. মিহিরিমা  বস রাগী তবে ভীষণ ই ভালো মানুষ কিন্তু উনি কেনো যে তোমায় মাত্র দু দিনেই এত কাজের প্রেশার দিয়েছেন বুঝতে পারছি না"

মিহিরিমা  জোড় পূর্বক হাসল। সেদিনের ঘটনার পর আজ অফিসে এসে যদিও ইউভান তার সাথে কেমন একটা অচেনার মতো বিহেভ করছে। ইউভান যদিও সকাল থেকে দুবাই এর ক্লায়েন্ট এর সাথেই ব্যস্ত। তবে এইচ আর কে বলে তাকে এক গাদা ফাইল শেষ করতে বলেছে।

মিহিরিমা জেসমিন এর সাথে হাঁটতে হাঁটতে নিজের কেবিনের কাছে চলে এসেছে ততক্ষনে। একবার মিঃ ডিউক এর কেবিনে আড়চোখে তাকিয়ে জেসমিন কে বলল, এতক্ষন ধরে কি আলোচনা করছে তারা?

" ফ্যাশান মডেল দের ব্যাপারে যতটুকু শুনেছি। মডেল দের বস স্পন্সর করে তারপর তারা দুবাই এ কাজের সুযোগ পায়!"

মিহিরিমার চোখ বড়ো বড়ো হয়ে গেল। মডেল! তারমানে ইউভান ডিউক এই সব ডিল এর দ্বারা মেয়েদের বিদেশে বিক্রি করে দেয়। অনেকেই হয়তো এই বিষয়ে অবগত থাকে না! তখন ই মিহিরিমার আগন্তুক এর ফোন কল এর কথা মনে পড়ল। লাল ফাইল! ওখানেই সব বেআইনি তথ্য আছে ।

জেসমিন এর অনর্গল কথার দিকে ধ্যান না দিয়ে কাচের স্বচ্ছ দেওয়ালের ওপারে... মিঃ ডিউক এর টেবিলের ওপর লাল ফাইল টা চোখে পড়ল মিহিরিমার। দু টো পার্টির মধ্যে কথা বার্তা হচ্ছে তখন ও বেশ সিরিয়াস বিষয় টা।

" এই মিহিরিমা ওয়াই আর ইউ গোইং। ওদিকে যেও না মিটিং চলছে!"

জেসমিন এর কথা টা কানে আসলেও মিহিরিমা থামল না। বড়ো বড়ো পা ফেলে  কেবিনের বাইরের বড়ো কাচের থাই গ্লাস টা খুলে তড়িঘড়ি করে ভেতরে প্রবেশ করল।

মিটিং এ  ব্যস্ত  ইউভান আর সামনে আরবের শেখ হিসেবে দুজন ক্লায়েন্ট। মিটিং চলাকালীন মিহিরিমার এমন আগমনে বাকরুদ্ধ হয়ে গেল ভেতরের সকলে।

" ওয়াট কাইন্ড অফ ডিস বিহেভিয়ার মিস বর্মন! "

ইউভান এর রাগে তখন চোখ টকটকে লাল হয়ে এসেছে। সে তীক্ষ্ম ভাবে প্রশ্ন করতেই মিহিরিমা চোখ ঘুরিয়ে দেখল দুজন শেখ তার দিকেই অবাক হয়ে তাকিয়ে আছে। আর ইউভান এর চোখ দিয়ে তখন জ্বলন্ত শিখা বের হচ্ছে রাগের।

" সরি ফর ডিস ডিস্টারবেন্স। আমার আসতে লেট হয়ে গেল  ( একটু থেমে)

মিহিরিমা সামান্য হেসে ইউভান এর চেয়ার এর কাছ ঘেঁষে এসে দাঁড়াল। তারপর আবার ও বলল, হ্যালো এভরিওয়ান আম (I'm) মিহিরিমা বর্মন। মিঃ ডিউকস পার্সোনাল এসিস্ট্যান্ট ।

ইউভান চোখ মুখ শক্ত করে মিহিরিমা কে আটকাতেই যাচ্ছিল... তখন ই মিঃ হামিদ বলে হাত বাড়িয়ে বলে উঠলেন, ওহ ওয়াট আ গর্জিয়াস লেডি ইউ আর । নাইস টু মিট ইউ।

মিহিরিমা এক গাল হেসে হ্যান্ড সেক করল। যাক পরিস্থিতি তো সামলানো গিয়েছে । 

ইউভান এর চোখে মুখে রাগ টা উধাও হয়ে বিরক্তি জড়ো হলো।

"Sorry for the inconvenience today. Today's meeting will be arranged on another day instead"

দুজন শেখ মাথা নাড়িয়ে সম্মতি দিল। কিন্ত মিহিরিমা অস্থির হয়ে বলল, কিন্তু স্যার দরকারি মিটিং টা হটাৎ বন্ধ করলেন কেনো! 

" নিজেকেই প্রশ্ন টা করতে পারো!"

ইউভান এর কথা শেষ হতেই ক্লায়েন্ট রা কেবিনের থেকে বেরিয়ে গিয়েছে। মিহিরিমা প্রায় চিৎকার করে বলল, আপনি এটা করতে পারেন না। আপনার এসিস্ট্যান্ট হিসেবে সব মিটিং এর ব্যাপারে জানা টা আমার কাজ!

মিহিরিমা বলতে বলতে লম্বা শ্বাস নিচ্ছিল। ইউভান ভ্রু কুঁচকে শার্ট এর হাতা টা ফ্লোড করতে করতে অনেক টা এগিয়ে আসল মিহিরিমার দিকে।

" কি হলো আপনি এগিয়ে আসছেন কেনো".. মিহিরিমা ভয়ে ঘন ঘন ঢোক গিলছিল আর ইউভান কে এগিয়ে আসতে দেখে পেছনে সরে যাচ্ছিল। ইউভান এর উষ্ণ নিশ্বাস তার মুখের ওপর পড়ছে। মিহিরিমার অজানা কারণে ঠোঁট দুটো কেঁপে ওঠে। চোখ বন্ধ করে ফেলে সে। যখন বুঝল মুখের ওপর ইউভান এর উপস্থিতি পাচ্ছে না তখন মিহিরিমা চোখ খুলে দেখল, ইউভান বেশ তীক্ষ্ম দৃষ্টি তে তার দিকে তাকিয়ে আছে।

"  কি চাই তোমার? কেনো আমার জরুরি মিটিং টা তে এভাবে ব্ল্যান্ডার করলে। এর শাস্তি কি হতে পারে জানো!"

মিহিরিমা  সরাসরি ইউভান এর চোখে চোখ রাখল। চোখের মধ্যে অদম্য জেদ আর সাহস ঠিকরে পড়ছে। মনের মাঝে বলতে ইচ্ছে করল , আপনার এই ভালো মানুষীর মুখোশ খুলে দিতে চাই আমি  সবার সামনে ! কিন্তু সঠিক সময় আসে নি।

নিজের মনের কথা মনে রেখে মিহিরিমা এগিয়ে এলো ইউভান এর অনেক টা কাছে। নিজের মেয়ে স্বত্বা কে কাজে লাগিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়াল তার সাথে।

" আপনি কি বুঝতে পারছেন না আমি কি চাইছি!"

ইউভান  মিহিরিমার ঘনিষ্ঠতায় বিচলিত হলো।  মিহিরিমার সিডাকটিভ অঙ্গ ভঙ্গী তার ভেতরের অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। কিন্তু সে মিহিরিমার কাছ থেকে সরে আসল। নিজের মুখে হাজার ও প্রশ্ন নিয়ে বলল, তোমায় আমি চিনতে পারছি না।  এত বড়ো ব্লান্ডার করার পর ও তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো এই অনেক ! বেরিয়ে যাও এখনি।

মিহিরিমা  ইউভান এর রিজেকশন পেয়ে সামান্য হাসল। পায়ের পাতা উচুঁ করে ইউভান এর মুখোমুখি হওয়ার চেষ্টা করল কিন্তু ছ ফিট উচ্চতার পুরুষ মানুষের কাছে ৫.৩' উচ্চতার মিহিরিমার মাথা টা ইউভান এর পুরুষালী শক্ত পোর খাওয়া বক্ষ অবধি পৌঁছাল!

" আমাকে এই অফিসে আটকে রাখতে ছলে কনট্র্যাক্ট সাইন করালেন ...যখন তখন আমার কাছাকাছি আসছেন  । স্পর্শ করছেন বীণা অনুমতি তে। কিন্তু আই ফিল আমার ও আপনার  সানিধ্য ভালো লাগছে। সেদিনের আমার করা ব্যবহার আপনার যত না খারাপ লেগেছে তার থেকে আমার গিলটি বেশি হয়েছে।   আই মিস ইউর টাচ সো মাচ। আই থিঙ্ক আই থিঙ্ক... আর কথা বলতে পারল না মিহিরিমা। গলার কাছে  এক দলা কষ্ট পাকিয়ে যাচ্ছিল। "

মিহিরিমা ছুটে পালিয়ে যেতে চাইলে ইউভান তাকে শক্ত করে চেপে ধরে বলে, কমপ্লিট ইউর সেন্টেন্স মিহিরিমা।

ইউভান এর চোখে মুখে এক অন্য প্রকার অস্থিরতা। মিহিরিমা বেশিক্ষণ তাকাতে পারল না সেই চোখে। নিজের সমস্ত শক্তি দিয়ে বাঁধন ছাড়িয়ে নিল ইউভান এর থেকে। দ্রুত পায়ে বেরিয়ে যাওয়ার আগে টেবিলের ওপর এ লাল ফাইল টা দেখে নিল একবার। মিহিরিমা বাঁকা হাসল সামান্য। কেবিন থেকে বেরিয়ে যেতেই পেছন থেকে গমগমে কণ্ঠে মেয়ে টা কে ডেকে যাচ্ছে ইউভান।

" মিহিরিমা! স্টপ। ওয়া

ট কাইন্ড অফ ডিস বিহেভিয়ার। মিহিরিমা!"

_________________________________

Write a comment ...

Write a comment ...